Monday, April 13, 2026

আশঙ্কাই সত্যি হলো, ক্যালিফোর্নিয়ায় মিলল অপহৃত ৮ মাসের শিশু-সহ পরিবারের ৪ জনের দেহ

Date:

Share post:

আততায়ীর হাত থেকে রক্ষা পেল না ৮ মাসের সদ্যজাত । বেনজির এই ঘটনার সাক্ষী আমেরিকার ক্যালিফোর্নিয়া।চলতি সপ্তাহের শুরুতে ক্যালিফোর্নিয়ায় অপহরণ করা হয় আট মাসের শিশুকন্যা-সহ একটি শিখ পরিবারের চারজন সদস্যকে (Four Sikh family members found dead) ৷ বুধবার তাঁদের মৃতদেহের সন্ধান পাওয়া গিয়েছে ৷ এমনটাই জানিয়েছে ক্যালিফোর্নিয়া পুলিশ ।

জানা গিয়েছে, পরিবারটি মূলত পাঞ্জাবের হোশিয়ারপুরের হারসি পিন্ডের বাসিন্দা (Harsi Pind in Hoshiarpur) ৷ সোমবার ক্যালিফোর্নিয়ার মার্সেড কাউন্টিতে একটি ব্যবসায়িক অনুষ্ঠানে তারা যোগ দিয়েছিলেন। সেখান থেকেই অপহরণ করা হয় তাঁদের । কাউন্টির শেরিফ ভার্ন ওয়ার্নকে (Merced County Sheriff Vern Warnke) জানিয়েছেন, বুধবার ৩৬ বছরের জসদীপ সিং, ২৭ বছরের জসলিন কৌর ও তাঁদের আট মাসের শিশু আরহি ধেরি এবং শিশুটির জেঠু ৩৯ বছরের আমনদীপ সিংয়ের দেহ পাওয়া গিয়েছে । ইন্ডিয়ানা রোড এবং হাচিনসন রোডের কাছে একটি বাগানে সন্ধ্যাবেলা উদ্ধার হয় দেহগুলি ।বাগানের কাছে একজন খামার কর্মী দেহগুলি পড়ে থাকতে দেখেন ৷ তিনি দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন । সবকটা দেহই কাছাকাছি পাওয়া গিয়েছে ।
তবে কী কারণে তাঁদের অপহরণ করা হয়েছিল, এ নিয়ে কিছু জানা যায়নি। এই ঘটনায় জেসুস ম্যানুয়েল সালগাডো নামে ৪৮ বছর বয়সি এক সন্দেহভাজনকে পাকড়াও করেছে পুলিশ।

Related articles

ভিনরাজ্যের আইপিএসকে রাজ্য পুলিশের পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

ভোট ঘোষণার পর থেকে রাজ্য প্রশাসনিক স্তরে প্রায় প্রতিদিন রদবদল করে চলেছে নির্বাচন কমিশন (Election Commission of India)।...

কমিশনের বদলিতে ১৪ বছর পর মহিলা গোয়েন্দাপ্রধান

দীর্ঘ ১৪ বছর পর আবারও কলকাতা পুলিশের (Kolkata Police) গোয়েন্দা প্রধান পদে মহিলা আধিকারিক। আইপিএস দময়ন্তী সেন কলকাতা...

কাঠফাটা রোদে সোমের সকাল থেকে পুড়ছে বাংলা, নববর্ষে ঊর্ধ্বমুখী উষ্ণতার পূর্বাভাস!

নীল ষষ্ঠীর সকাল থেকেই দক্ষিণবঙ্গ জুড়ে সূর্যের দাপট। হাসফাঁস করা গরম কলকাতা-সহ একাধিক জেলায়। হাওয়া অফিস (Weather Department)...

গড়িয়ায় ফ্ল্যাট থেকে উদ্ধার গুলিবিদ্ধ যুবকের দেহ, গ্রেফতার প্রেমিকা-সহ ২

সোমবার সকালে কলকাতার গড়িয়া (Garia) এলাকার এক ফ্ল্যাট থেকে গুলিবিদ্ধ অবস্থায় যুবকের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...