Friday, April 3, 2026

কাতার বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, জানালেন মেসি

Date:

Share post:

অবশেষে সিদ্ধান্ত নিয়েই নিলেন। জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার যেন তাতে সিলমোহড় পরে গেল। কাতার বিশ্বকাপ যে শেষ বিশ্বকাপ হতে চলেছে তা জানিয়ে দিলেন লিওনেল মেসি। এদিন আর্জেন্তাইন সাংবাদিককে এমনটাই জানালেন এলএমটেন।

এদিন সাক্ষাৎকারে মেসি বলেন,” সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। এটাই আমার শেষ বিশ্বকাপ। আমি দিন গুনছি কবে বিশ্বকাপ শুরু হবে। সত্যি বলতে, আমি একটু উত্তেজিত। মনের মধ্যে চলছে যে কী হবে বিশ্বকাপে। এটাই আমার শেষ, কেমন যাবে বিশ্বকাপটা? একদিকে আমি যেমন বিশ্বকাপে নামার জন্য ছটফট করছি, তেমনই যাতে ভাল খেলতে পারি সেটার জন্য মরিয়া হয়ে উঠছি।”

২০১৪ সালে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল আর্জেন্তিনা। কিন্তু সেবার জার্মানির কাছে হেরে গিয়েছিল মেসিরা। তাই ফুটবল জীবন শেষ করার আগে নিজের অধরা স্বপ্ন পূরণ করতে মরিয়া এলএমটেন। কাতারে বিশ্বকাপ জয় করতে চান তিনি।

আরও পড়ুন:আগামিকাল আইএসএল-এর প্রথম ম‍্যাচে ইস্টবেঙ্গলের মুখোমুখি কেরালা ব্লাস্টার্স

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...