Friday, April 3, 2026

Entertainment: রূপান্তরকামীর ভূমিকায় সুস্মিতা সেন! সোশ্যাল মিডিয়া ভাইরাল ফার্স্ট লুক

Date:

Share post:

এবার রূপান্তরকামীর ভূমিকায় বঙ্গ ললনা সুস্মিতা সেন (Sushmita Sen)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) প্রাক্তন সুন্দরী নিজেই শেয়ার করে নিলেন তাঁর নতুন ওয়েব সিরিজ ‘তালি’ (Taali)-র লুক। শ্রী গৌরী সবন্ত (Shree Gauri Shawant)-এর জীবন নিয়ে তৈরি হবে এই সিরিজ।

সাম্প্রতিক কালে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে একাধিকবার চর্চা হয়েছে। এবার চর্চায় তার নতুন ওয়েব সিরিজ। এখানে তিনি রূপান্তরকামী। সবুজ মেরুন সাজ, কপালে বড় টিপ, সোশ্যাল মিডিয়ায় এই লুক শেয়ার করে নিয়েছেন সুস্মিতা। সঙ্গে তিনি শেয়ার করে নিয়েছেন ওয়েব সিরিজের নাম। লিখেছেন, শ্রী গৌরী সবন্ত হিসেবে আমার প্রথম লুক। এর পাশাপাশি সুস্মিতা লেখেন, ‘এত সুন্দর একটা মানুষের চরিত্রকে ফুটিয়ে তোলা আর তাঁর গল্প পৃথিবীর সামনে নিয়ে আসার চেয়ে গর্বের আর কিছু হতে পারে না আমার কাছে। শ্রী গৌরী সবন্ত -এর চরিত্রে অভিনয় আমার কাছে গর্বের এবং আমি ধন্য। জীবন প্রত্যেকের আর প্রত্যেকের সম্মানের সঙ্গে বেঁচে থাকার অধিকার রয়েছে। নয়া অবতার বঙ্গ তনয়ার অভিনয় কেমন লাগে এখন সেটাই দেখার অপেক্ষা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...