Monday, March 30, 2026

রক্তক্ষয়ী যুদ্ধে ‘শান্তির দূত’, নোবেল পেলেন এলিস বিয়ালিয়াতস্কি সহ ২ মানবাধিকার সংগঠন

Date:

Share post:

রাশিয়া- ইউক্রেনের রক্তক্ষয়ী যুদ্ধে শান্তির দূত হিসেবে ধরা দিয়েছিলেন বেলারুশের মানবাধিকার আইনজীবী এলিস বিয়ালিয়াতস্কি (Ales Bialiatski)। তারই পুরস্কার সহ। এবার নোবেল পুরস্কার পেলেন এই আইনজীবী। এছাড়াও নোবেল শান্তি পুরস্কারে এবার জায়গা করে নিয়েছে রাশিয়া ও ইউক্রেন ২ মানবাধিকার সংগঠন। তারা হল রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল (Russian human rights organisation Memorial) এবং ইউক্রেনের মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজ (Center for Civil Liberties)।

এদিন পুরস্কার ঘোষণার পাশাপাশি নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, এই তিন পুরস্কার প্রাপক বিশ্বের দরবারে তাঁদের দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরেছেন। ক্ষমতায় থাকা ব্যক্তিদের বিরুদ্ধে সাধারণ মানুষের প্রশ্ন করার অধিকারকে বারবার সমর্থন করেছেন এই তিন প্রাপক। সেই সঙ্গে মানুষের সাংবিধানিক অধিকার সুরক্ষিত করতেও লাগাতার প্রচেষ্টা চালিয়েছেন তাঁরা। যুদ্ধের সময় সাধারণ মানুষের দুর্দশার কথা যথাযথভাবে সকলের সামনে তুলে ধরেছেন। শান্তি ও গণতন্ত্র রক্ষায় সাধারণ মানুষের ভূমিকা অনস্বীকার্য, সেই বিষয়টি বারবার তুলে ধরেছেন তাঁরা।”

উল্লেখ্য, এলিস বিয়ালিয়াতস্কি ১৯৮০-র দশকে বেলারুশে গণতন্ত্র আন্দোলনের অন্যতম সূচনাকারী ছিলেন। গণতন্ত্রের প্রচার, শান্তিপূর্ণ উন্নয়নে তাঁর জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি মানবাধিকার সংস্থা মেমোরিয়াল হল রাশিয়ায় রাজনৈতিক নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সংকলিত এবং পদ্ধতিগত তথ্য। অন্যদিকে, কিভের নাগরিক স্বাধীনতা কেন্দ্র ইউক্রেনে মানবাধিকার ও গণতন্ত্রকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এই কেন্দ্র ইউক্রেনীয় নাগরিক সমাজকে শক্তিশালী করার জন্য এবং ইউক্রেনকে একটি পূর্ণাঙ্গ গণতন্ত্রে পরিণত করার জন্য কাজ করে চলেছে।

Related articles

প্রার্থী নিয়ে ফ্লপ শো: বিজেপির নিচুতলার কর্মীদের প্রশ্নের মুখে শীর্ষ নেতৃত্ব

দখল হয়েই গিয়েছে বাংলা। অথচ এখনও ২৯৪ আসনে প্রার্থীই ঘোষণা করতে পারল না বিজেপি। পরিস্থিতি এমন যে বারবার...

গ্যাস অমিল ডবল ইঞ্জিন মহারাষ্ট্রে: লাইনে দাঁড়িয়ে মৃত বৃদ্ধ

রান্নার গ্যাসে ঘাটতি নেই বলে বারবার দাবি করেছেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী। শনিবার সেই বিজেপি শাসিত...

IPL: হতশ্রী বোলিং, রোহিতদের কাছে হেরে অভিযান শুরু নাইটদের

আইপিএলের(IPL) শুরুতেই হার কেকেআরের(KKR)। শাহরুখ খানের শহরে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে পরাজয়ের লজ্জা নিয়েই লিগ অভিযান শুরু নাইটদের। ভালো...

রাহুল প্রয়াত! শিল্পী থেকে রাজনীতিক, বন্ধু – বিশ্বাস হচ্ছে না কারো

শুধুমাত্র অভিনয়ের মধ্যেই আবদ্ধ কোনওদিন ছিল না রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের জীবন। জীবনকে সঠিক অর্থে যাপন করতেন এবং করতে...