Thursday, June 25, 2026

উত্তরকাশীতে মৃ*তের সংখ্যা বেড়ে ২৬, খারাপ আবহাওয়ায় ব্যাহত উদ্ধারকাজ

Date:

Share post:

উত্তরাখণ্ডের (Uttarakhand) উত্তরকাশীতে (Uttarkashi) তুষারধসে (Avalanche) আরও ১০ জনের মৃ*তদেহ উদ্ধার হল। এই নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৬। শুক্রবার নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (NIM) এমন তথ্য দিয়েছে। বিবৃতিতে আরও জানানো হয়েছে, দুর্যোগপূর্ণ এলাকায় উদ্ধারকাজ (Rescue) এখনও চলছে। পরে আবহাওয়ার (Weather) একটু উন্নতি হলে হেলিকপ্টারে উদ্ধার কাজ শুরু হবে।

এদিকে শিক্ষানবিশ ১০জন পর্বতারোহীর (Mountaineer) খোঁজেও জোর তল্লাশি চলছে এলাকায়। জেলা ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার (District Disaster Management Officer) জানিয়েছেন, সড়কপথে দেহ উত্তরকাশীতে আনার চেষ্টা চলছে। মঙ্গলবার ৪১ জনের দল যখন ফিরছিলেন তখনই তাঁরা তুষারধসের মধ্যে পড়েন। ৪১ জনের মধ্যে ইতিমধ্যেই ২৬ জন মারা গিয়েছেন। আরও কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার অনুসন্ধান অভিযানে সহায়তা করার জন্য উত্তরাখণ্ডের হর্ষিল থেকে যাত্রা করেছে। উল্লেখ্য, মঙ্গলবার পর্বতারোহীদের একটি দল দ্রৌপদীর ডান্ডা-২ চূড়ায় ১৭ হাজার ফুট উচ্চতায় ওঠার পর ফেরার সময় তুষারধসের কবলে পড়ে।

এদিকে উত্তরকাশী সহ উত্তরাখণ্ডের অনেক জেলায় ভারী বৃষ্টির (Heavy Rain) সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর (Weather Office)। ইতিমধ্যে জেলার স্কুলগুলি বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুর্যোগ মোকাবিলা (Disaster Management Team) দলগুলিকে সতর্ক (Alert) করা হয়েছে।

আরও পড়ুন- মালবাজারের বিসর্জনের দুর্ঘটনায় থানায় অভিযোগ দায়ের স্ত্রী-পুত্রহারা দিলীপের


 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...