Saturday, April 4, 2026

দক্ষিণ আফ্রিকার কাছে ম‍্যাচ হেরে বোলারদের কাঠগড়ায় তুললেন ধাওয়ান

Date:

Share post:

বৃহস্পতিবার প্রথম একদিনের ম‍্যাচে দক্ষিণ আফ্রিকার (South Africa) কাছে ৯ রানে হারে ভারতীয় দল (India Team)। আর এই হারের দায় বোলার এবং ফিল্ডারের ওপর চাপালেন ভারত অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan)।

ম‍্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে শিখর বলেন,” এই পিচে দক্ষিণ আফ্রিকা বেশি রান করেছিল। কারণ, পিচে বল ঘুরছিল। বোলারদের জন্য সাহায্য ছিল। আমাদের আরও ভাল বল করা উচিত ছিল। তাছাড়া বেশ কয়েকটা ক্যাচও ফস্কেছি। সেখানেও কিছু রান হয়েছে। ফলে কিছুটা বেশি রান তাড়া করতে হয়েছে।”

তবে ব‍্যাটারদের প্রশংসা করেন ভারত অধিনায়ক। তিনি বলেন,” ব্যাট করতে নেমে আমাদের শুরুটা ভাল হয়নি। কিন্তু যেভাবে শ্রেয়স আইয়র, সঞ্জু স‍্যামসন ও শার্দুল ঠাকুর খেলেছে তার প্রশংসা করতেই হয়। ওরা আমাদের জয়ের কাছে নিয়ে গিয়েছিল।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...