Friday, June 26, 2026

পুতিন ইউক্রেনে পরমাণু হামলার কথা মোটেই মজা করে বলেন না, সতর্কবার্তা বাইডেনের

Date:

Share post:

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে ছ’মাসেরও বেশি। প্রথম দিকে রুশ ফৌজ সাফল্য পেলেও সময় যত এগিয়েছে পাল্লা দিয়ে লড়াইয়ে ফিরেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। ইতিমধ্যে খারকভ অঞ্চলের প্রায় গোটাটাই ফের দখল করে নিয়েছে তারা। বিশেষজ্ঞদের মত, পরিস্থিতি সামাল দিতে ইউক্রেনে পারমাণবিক এবং রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। সেই আশঙ্কা আরও উসকে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনিও মনে করেন রাশিয়া পারমাণবিক হামলা চলতে পারে।

নিজের দল ডেমোক্রেটিক পার্টির একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার বাইডেন বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন ইউক্রেনে পরমাণু হামলার কথা বলেন, সেটা মোটেই মজা নয়। কেনেডির সময়কার ১৯৬২-র কিউবার মিসাইল সংকটের পর এই ধরনের শুভ-অশুভর মধ্যে লড়াইয়ের ঘটনা আর ঘটেনি।”

প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিকবার পরমাণু হামলার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। বিশেষজ্ঞদের দাবি, ইউক্রেনে ছোট আকারের পরমাণু হামলা চালাতে পারে মস্কো। যদিও এই ধরনের হামলার জের সুদূর প্রসারী হতে পারে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

বাইডেন বলেন, “পুতিনের বাহিনী ইউক্রেনে একেবারেই সাফল্য পাচ্ছে না। সেই কারণেই বারবার পরমাণু বা রাসায়নিক হামলার কথা বলছেন তিনি। আর এটা মোটেই মজার ছলে বলা হচ্ছে না।” পুতিনকে ‘খুব ভাল করে চেনেন’ বলে দাবি করেন তিনি। বাইডেনের কথায়, “আমি দেখতে চাই কোথায় পুতিন থামছেন। কীভাবে সমাধান সূত্রে বের করবেন তিনি।’

আরও পড়ুন- রেড রোডে মেগা কার্নিভালের আগের দিন জেলায় জেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা


Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...