Friday, June 26, 2026

আজ মালবাজারে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম

Date:

Share post:

প্রশাসনের নির্দেশকে উপেক্ষা করেই বিসর্জন। আর তাতেই অকালে চলে গেল ৮টি তাজা প্রাণ। মর্মান্তিক ঘটনায় শোকপ্রকাশ করার পাশপাশি আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই বিপর্যয় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। আজ, শুক্রবার মালবাজারে বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে যাচ্ছে বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম।নয় সদস্যের টিমে আছেন বিধায়ক দীপক বর্মা, সাংসদ ডঃ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, বিধায়ক পুনা ভেঙ্গরা, বিধায়ক কৌশিক রায়, বিধায়ক বিষ্ণুপদ রায় এবং বিধায়ক শ্রীমতি শিখা চট্টোপাধ্যায়।জানা গেছে, আজ সকাল ১১টায় পৌঁছনোর কথা রয়েছে এই টিমের।

আরও পড়ুন: মালবাজারের ঘটনায় শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, ক্ষতিপূরণের ঘোষণা

এদিকে, বিজেপির এই পদক্ষেপকে ‘হাস্যকর রাজনৈতিক পদক্ষেপ’ বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। পাশপাশি তিনি বলেন, উত্তরপ্রদেশে যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের সময় নাবালকের তলিয়ে যাওয়া ও ২ যুবকের নিখোঁজ হওয়ার ঘটনা কি করে ঘটল, তার তদন্ত করুক বিজেপি।

প্রসঙ্গত, বুধবার দশমীর রাতে বিসর্জনের সময় জলপাইগুড়িতে মাল নদীতে হড়পা বানের জেরে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রতিমা নিরঞ্জনের সময় দশমীর রাতে মাল নদীতে হড়পা বানে  তলিয়ে যায় একাধিক দর্শনার্থী।মর্মান্তিক এই দুর্ঘটনার পরই তল্লাশি অভিয়ানে নামে বিপর্যয় মোকাবিলা টিম। রাতভর চলে তল্লাশি অভিযান। এমনকি পরের দিনও বৃষ্টি উপেক্ষা করেই চলে তল্লাশি অভিযান। তবে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। মর্মান্তিক এই ঘটনা নিয়ে রাজনৈতিক তরজা শুরু করে রাজ্য বিজেপি।

অন্যদিকে,মালবাজারের ঘটনার পর  বৃহস্পতিবার বিকেলে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা বসু বিবৃতি দিয়ে জানিয়ে দেন, জলপাইগুড়ির কার্নিভাল বাতিল করা হয়েছে। জেলাশাসক তাঁর বিবৃতিতে জানিয়েছেন, এই শোকের আবহে, জেলার মানুষের অনুভূতির কথা বিবেচনা করে কার্নিভাল বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...