Friday, June 26, 2026

প্রয়াত মায়ের সরকারি চাকরিতে অধিকার নেই বিবাহিত মেয়ের, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

Date:

Share post:

মা ছিলেন সরকারি চাকুরে। কর্মরত অবস্থায় প্রয়াত। নিয়ম মেনে সহানুভূতির ভিত্তিতে চাকরির আবেদন জানিয়ে ছিলেন বিবাহিতা মেয়ে। সেই মামলায় এবার ঐতিহাসিক নির্দেশ সুপ্রিম কোর্টের। দেশের সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রয়াত মায়ের সরকারি চাকরিতে বিবাহিতা মেয়ের কোনও অধিকার নেই। বিচারপতি এম আর শাহ ও কৃষ্ণ মুরারীর বেঞ্চের পর্যবেক্ষণ, বিবাহিতা মেয়েকে প্রয়াত মায়ের উপর নির্ভরশীল বলা যায় না। ফলে মায়ের মৃত্যুর পর তিনি সহানুভূতির ভিত্তিতে চাকরি পাওয়ার দাবি জানাতে পারেন না।

আরও পড়ুন: প্রতিরোধমূলক আটক ব্যক্তিগত স্বাধীনতার উপর গুরুতর আক্রমণ: সুপ্রিম কোর্ট

ওই বিবাহিতা মহিলার আবেদন এর আগে তাঁর প্রয়াত মা যে সংস্থায় চাকুরি করতেন সেই সংশ্লিষ্ট সংস্থাকে বিবেচনা করে দেখতে বলেছিল মহারাষ্ট্র অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল ও বম্বে হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয় মামলা। তার শুনানিতেই সুপ্রিম কোর্ট বলেছে, ওই কর্মীর মৃত্যুর পর বেশ কয়েক বছর কেটে গিয়েছে। তাই তাঁর বিবাহিতা কন্যা সহানুভূতির ভিত্তিতে চাকরির জন্য যোগ্য নন।

আবেদনকারী মহিলার বাবাও ছিলেন সরকারি সংস্থার কেরানি। কর্মরত অবস্থায় তিনিও মারা যান। সহানুভূতির ভিত্তিতে ওই সংস্থায় চাকরি দেওয়া হয় তাঁর স্ত্রীকে অর্থাৎ, আবেদনকারীর মা-কে। কিন্তু তাঁরও কর্মরত অবস্থাতেই মৃত্যু হয়। এরপর ওই মহিলার বড় মেয়ে একই নিয়মে চাকরির আবেদন জানান। কিন্তু তিনি বিবাহিতা হওয়ায় ২০১১ সালে সেই আর্জি খারিজ হয়ে যায়। এর দু’ বছর পর রাজ্য সরকারের একটি সার্কুলারে বলা হয়, কর্মরত অবস্থায় প্রয়াত সরকারি কর্মীর একজন আইনি উত্তরাধিকারী ও প্রতিনিধিকে সহানুভূতির ভিত্তিতে চাকরি দেওয়া হবে। এর পরিপ্রেক্ষিতে চাকরির আবেদন জানান প্রয়াত ওই মহিলা কর্মীর আর এক বিবাহিত কন্যা। কিন্তু তাও নাকচ হয়ে যায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...