Saturday, April 4, 2026

জগদ্ধাত্রীপুজোকে ঘিরে তালুকদার বাড়িতে প্রস্তুতি তুঙ্গে, প্রতিমা গড়তে ব্যস্ত চিকিৎসক বিপ্লবেন্দু

Date:

Share post:

হুগলির ভদ্রেশ্বরে এবারও মহা সমারোহে জগদ্ধাত্রী (Jagaddhatri Puja) আরাধনার আয়োজন করা হচ্ছে। অন্যান্য বছরের মতো এবছরও চিকিৎসক বিপ্লবেন্দু তালুকদার (Biplabendu Talukder) নিজের হাতে গড়ে তুলছেন সুবিশাল জগদ্ধাত্রী প্রতিমা। গত কয়েক মাস ধরেই বিপ্লবেন্দু কলকাতার মেডিক্যাল কলেজ হাসপাতালে (Calcutta Medical College and Hospital) রোগীদের চিকিৎসার (Treatment) পাশাপাশি হুগলির ভদ্রেশ্বরে নিজের বাড়িতে ফিরে অবসর সময়ে প্রতিমা তৈরির কাজে ব্যস্ত থাকেন।

প্রতিমা গড়ার কাজ প্রায় শেষ লগ্নে। বিপ্লবেন্দু জানান, প্রতি বছরের মতো এবছরও তিনি নিষ্ঠা ভরে জগদ্ধাত্রী প্রতিমা তৈরি করছেন। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রতিমা তৈরি তাঁর অন্যতম ভালোবাসার একটি জায়গা। সেই ভালবাসা থেকেই তিনি প্রতিবছর নিজের ব্যস্ত সিডিউল (Tough Schedule) থেকে একটু সময় বের করে দেবী জগদ্ধাত্রীর আরাধনায় ব্রতী হন।

তবে প্রতি বছরের মতো এবছরও জগদ্ধাত্রীপুজোর দিনগুলিতে রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের আধিকারিক ও স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ভদ্রেশ্বরের তালুকদার বাড়িতে জগদ্ধাত্রী পুজো দেখতে যেতে পারেন।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...