Tuesday, April 7, 2026

খুনের পরদিন অয়নের বাড়িতে তাঁর খোঁজে যায় বান্ধবী!হরিদেবপুর কাণ্ডে চাঞ্চল্যকর মোড়*

Date:

Share post:

হরিদেবপুরে অয়ন মণ্ডল খুনের তদন্তে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ত্রিকোণ প্রেমের জেরেই খুন হয়েছে অয়নকে। ওই ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার উঠে এসেছে আরও এক নতুন তথ্য। পুলিশ সূত্রে খবর, খুনের পরদিন অর্থাৎ একাদশীতে অয়নের বাড়িতে গিয়ে তার খোঁজ নেয় বান্ধবী প্রীতি জানা।

আরও পড়ুন: হরিদেবপুরের ছায়া চুঁচুড়ায়! প্রেমিকার বাবা-মায়ের মারে প্রাণ হারালেন যুবক

ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে অয়নের বান্ধবী প্রীতি জানা ও তার মা, ভাইয়ের দুই বন্ধু, পণ্যবাহী গাড়ির চালক। বান্ধবীর ভাই ও গাড়ির চালককে নিয়ে মগরাহাটে গিয়ে ঘটনার পুনর্নিমাণ করে পুলিশ। অয়নের বান্ধবীর ভাই নাবালক। তাই তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে পাঠানো হয়েছে। বাকী ৬ জনকে তোলা হয় আলিপুর আদালতে।

এখনও পর্যন্ত তদন্তের যা গতিপ্রকৃতি তাতে অয়নকে খুন করে প্রীতির ভাই। প্রীতি ও তার মায়ের প্ররোচনা ছিল বলে মনে করছে পুলিশ। খুনের পর অয়নের দেহ বাড়িতেই পড়েছিল। তারপর সে তার ২ বন্ধুকে ফোন করে ডাকে। তিনজন মিলে একটি প্লাস্টিকে দেহটিকে মুড়ে ফেলে। এরপর একটি ছোট লরিকে ডেকে ওই মৃতদেহ তোলে। সেটিকে মগরাহাটের এক নির্জন রাস্তার পাশে ফেলে দেওয়া হয়।

তবে সবচেয়ে চাঞ্চল্যকর যে তথ্য উঠে আসছে, তা হল খুনের পরদিন অয়নের বাড়িতে আসে তার বান্ধবী প্রীতি। সেখানে গিয়ে সে অয়নের মাকে বলে অয়নের খোঁজ পাচ্ছে না। অয়নের মা বলেন, “একাদশীর দিন ও আমাদের বাড়িতে এসেছিল। অষ্টমীর দিন ওরা দুজনের বেরিয়েছিল। তার আগে মাঝেমধ্যে বাড়িতেও আসতো। জুলাই মাসে অয়নের জন্মদিনেও এসেছিল।”

Related articles

কার গাফিলতিতে রাহুলের মৃত্যু? দুর্ঘটনা প্রসঙ্গে মুখ খুললেন লীনা-পুত্র অর্ক!

লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Gangopadhyay) সংস্থা ম্যাজিক মোমেন্টসের (Magic Moments) ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র (Bhole baba par karega)...

পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার CEO ক্যাম্পবেল উইলসন

মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন এয়ার ইন্ডিয়ার সিইও (Air India CEO) ক্যাম্পবেল উইলসন। গত সপ্তাহের বোর্ড মিটিংয়ে...

রাতের ঝড়-বৃষ্টিতে সামান্য কমেছে তাপমাত্রা, মঙ্গলে ফের দুর্যোগের পূর্বাভাস!

সপ্তাহের দ্বিতীয় ব্যস্ততম দিনে ঝড়- বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। সোমবার সন্ধ্যার কালবৈশাখী ও ভারী বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ে মহানগরী।...

ভোট প্রচারে আজ উত্তরবঙ্গে অভিষেক 

নির্বাচন যত এগিয়ে আসছে ততই প্রচারের ঝাঁঝ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস (TMC)। মঙ্গলবার উত্তরবঙ্গের তিনটি জনসভা করবেন দলের সর্বভারতীয়...