Friday, April 3, 2026

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, যাত্রীবোঝাই চলন্ত বাসে আগুন লেগে মৃত কমপক্ষে ১২

Date:

Share post:

মহারাষ্ট্রের নাসিকে ভয়াবহ বাস দুর্ঘটনা। একটি যাত্রীবোঝাই বাসে আচমকা আগুন লেগে ১২ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় বহু মানুষ আহতও হয়েছেন বলে জানা গিয়েছে। আহতদের অনেকের অবস্থা সঙ্কটজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। যদিও আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

জানা গিয়েছে, বেসরকারি অপারেটরের বাসটি ইয়াভাতমাল থেকে মুম্বইয়ের দিকে যাচ্ছিল। ভোর পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে এই দুর্ঘটনা ঘটে। বাসটি ঔরঙ্গাবাদের কৈলাশ নগর এলাকার কাছে পৌঁছলে তাতে আচমকা আগুন ধরে যায়। দুর্ঘটনার সময় যাত্রীরা বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। এই কারণেই মৃত্যুর সংখ্যা বেশি। ঘুমিয়ে থাকায় নিজেদের বাঁচানোর সুযোগ তাঁরা পাননি।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...