Tuesday, June 23, 2026

দুর্গা কার্নিভাল উপলক্ষে বন্ধ শহরের একাধিক রাস্তা, বিকল্প পথ জেনে নিন

Date:

Share post:

রেড রোডে দু’বছর পর ফিরছে দুর্গা কার্নিভাল। খুব স্বাভাবিকভাবেই এই কার্নিভালকে কেন্দ্র করে উৎসবের শেষলগ্নেও উৎসাহ তুঙ্গে। আজ, বিকেল ঠিক চারটের কার্নিভালের সূচনা হবে। তাই মধ্যরাত থেকেই রেড রোডে যান চলাচল বন্ধ করে দিয়েছে কলকাতা পুলিশ।

শহরের যে রাস্তাগুলিতে আজ যানবাহন চলবে না, সেগুলি হল রেড রোড, খিদিরপুর রোড, লাভার্স লেন, হসপিটাল রোড (উত্তরমুখী), কুইন্সওয়ে, এসপ্ল্যানেড র‌্যাম্প, পলাশি গেট রোড ও মেয়ো রোড। এই ৮টি রাস্তার পরিবর্তে বিকল্প পথে যান চলাচল করবে।

উত্তরমুখী হসপিটাল রোডের পরিবর্তে এজেসি বোস রোড বা জওহরলাল নেহরু রোড দিয়ে যাওয়া যাবে। খিদিরপুর রোড এড়িয়ে জর্জ গেট হয়ে স্ট্র্যান্ড রোড ধরা যাবে। কুইন্সওয়ের বদলে যাতায়াত করা যাবে ক্যাথিড্রাল রোড ও জওহরলাল নেহরু রোড দিয়ে। এসপ্ল্যানেড রোড বন্ধ থাকছে। তার পরিবর্তে এজেসি বোস রোড ও হেস্টিংস র‌্যাম্প ব্যবহার করা যাবে। বন্ধ রয়েছে পশ্চিমমুখী মেয়ো রোডও। বদলে জওহরলাল নেহরু রোড ও রানি রাসমণি রোড দিয়ে সেই সমস্ত গাড়ি চলাচল করতে পারবে। আজ শহরে পণ্যবাহী গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। কার্নিভাল শেষ হওয়ার পর ফের আগের মতো সবকিছু স্বাভাবিক হবে।

 

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...