Friday, June 26, 2026

কার্নিভালে আচমকা ষাঁড়ের তাণ্ডব, রায়গঞ্জে মৃত এক

Date:

Share post:

আজ, কলকাতার রেড রোডে মেগা কার্নিভাল দিয়ে শেষ হবে এ বছরের মতো দুর্গোৎসব। তার আগে গতকাল, শুক্রবার জেলায় জেলায় পুজো কার্নিভাল হয়েছে। বেরিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা। তবে রায়গঞ্জে পুজো কার্নিভালের তাল কাটল ষাঁড়। রাজগঞ্জে ষাঁড়ের গুঁতোয় বিসর্জন বিভ্রাট। মৃত্যু একজনের। আহত বেশ কয়েকজন।

বাকি জেলার মতোই প্রস্তুতি নিয়ে কার্নিভাল হচ্ছিল উত্তর দিনাজপুরে। তারমধ্যে একটি ক্লাবের প্রতিমা যাচ্ছিল গরুর গাড়িতে। তখনই কার্নিভালের মাঝেই ঘটে বিপত্তি। প্রত্যক্ষদর্শীদের জানাচ্ছে, কার্নিভালের মঞ্চ পেরোতেই আচমকা গাড়ি ফেলে ছুট লাগায় ষাঁড়। গাড়ি থেকে উল্টে যায় প্রতিমাও। ততক্ষণে ষাঁড় ঢুকে পড়েছে সাধারণ মাঝে। প্রচুর মানুষ তাণ্ডব শুরু করে ষাঁড়টি।

জানা গিয়েছে, এই ঘটনায় দুর্ভাগ্যজনকভাবে সাধন কর্মকার নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি গুরুতর আহত হওয়ার পরে সিসিইউ-তে ভর্তি করা হয়েছিল। আজ, শনিবার তাঁর দেহ ময়নাতদন্ত করা হবে। এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন আরও ৮ জন। সবমিলিয়ে প্রায় ৩০ জন মানুষ আহত হয়েছেন বলে খবর।

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...