Saturday, April 4, 2026

আজ রেড রোডের বর্ণাঢ্য বিসর্জনের কার্নিভাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

Date:

Share post:

আজ রেড রোডে বর্ণাঢ্য বিসর্জনের (Durga Puja 2022) কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পরে এবারের কার্নিভালের বাড়তি গুরুত্ব। কার্নিভালে অংশ নেবে ১০২টি পুজো কমিটি। চূড়ান্ত প্রস্তুতি শেষ। গত ২ বছর অতিমারির কারণে বন্ধ থাকার পরে এবছর ফের রেড রোডে দেখা যাবে কার্নিভাল (Carnival)। পাশাপাশি, দুটো মঞ্চ করা হয়েছে। একটিতে বসবেন মুখ্যমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা। পাশের মঞ্চটিতে রাজ্যপাল ও হাইকোর্টের বিচারপতিরা। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা।

সূচি অনুযায়ী, আজ বিকেল চারটেয় শুরু হবে কার্নিভাল।
• পুলিশের ডেয়ার ডেভিল বাহিনীর স্টান্ট দিয়ে শুরু হবে এবারের কার্নিভাল।
• উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
• এরপরই থাকছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নাচের গ্রুপ ‘দীক্ষা মঞ্জরী’র নাচের অনুষ্ঠান। অসুস্থ ডোনা। শুক্রবার, মহড়ায় উপস্থিত থাকলেও আজ অনুষ্ঠানে অংশ নেবেন না।
• বিশ্ববাংলা শারদ সম্মানে সম্মানিত দুর্গাপুজোগুলি ছাড়াও আরও বেশ কিছু পুজো কমিটি এই কার্নিভালে থাকছে।
• এখনও পর্যন্ত ১০২টি পুজো কমিটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
• প্রতিটি পুজো কমিটির জন্য ৩ মিনিট করে সাংস্কৃতিক অনুষ্ঠান করার সময় দেওয়া হয়েছে। যে যার নিজস্ব থিমের ওপর অনুষ্ঠান করবে।

• কার্নিভালে পুজো কমিটি পিছু ঢাকি, শিল্পী-সহ ৫০ জনের বেশি প্রতিনিধি থাকতে পারবেন না।
• কার্নিভালের জন্য পুজো কমিটি পিছু ৩টি করে ট্রেলার দেওয়া হয়েছে। যারা বেশি ট্রেলার আনছেন তাদের প্রশাসনের অনুমতি নিতে হয়েছে।
• কোনওরকম বাজি ফাটানো যাবে না।
এক নজরে দেখে নিন
কোন পথে যাবে কার্নিভালের ট্যাবলো-

• ১৬ ফুটের বেশি উচ্চতা সম্পন্ন প্রতিমার গাড়িগুলি কেপি রোড ও হসপিটল রোড হয়ে, লাভার্স লেন দিয়ে বেরোবে।
• ১৬ ফুটের কম উচ্চতার প্রতিমার গাড়িগুলি হেস্টিংস হয়ে কেপি রোড ধরবে।

শুক্রবার, দফায় দফায় পুলিশ-প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা রেড রোড পরিদর্শন করেন।

 

Related articles

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...