Saturday, April 4, 2026

কেরালার কাছে হারের পর কী বললেন লাল-হলুদ কোচ?

Date:

Share post:

হার দিয়ে আইএসএলের (ISL) অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল এফসি (EastBengal)। শুক্রবার কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ১-৩ গোলে হারের মুখ দেখে লাল-হলুদ ব্রিগেড। আর এই হারে স্বাভাবিকভাবেই খুশি নন ইস্টবেঙ্গল হেড কোচ স্টিফেন কনস্ট‍্যানটাইন। তবে প্রতিপক্ষকে শুভেচ্ছা জানাতে ভুললেন না তিনি।

ম্যাচের পর সাংবাদিক বৈঠকে এসে স্টিফেন বলেন,”শুরুতেই আমি বিপক্ষের কোচকে অভিনন্দন জানাতে চাই ওদের জয়ের জন্য। আমি কোনও অজুহাত দিতে চাই না। তরুণদের নিয়ে গড়া দল নিয়ে ৬-৭ সপ্তাহ অনুশীলন করতে পেরেছি আমরা। তবে এটাই সত্যি ঘটনা। প্রথমার্ধে আমরা সুযোগ পেয়েছি। দ্বিতীয়ার্ধে আমাদের মনসংযোগে ঘাটতি ছিল।”

এখানেই না থেমে স্টিফেন আরও বলেন,” লুনা যখন গোলটা করে, তখন ওকে ওই জায়গায় পৌঁছতে দেওয়া ঠিক হয়নি। ওর সঙ্গে আমাদের কারও লেগে থাকা উচিত ছিল। আমাদের তো ভুল হয়েছেই। এর মধ্যেও কিছু ইতিবাচক ব্যাপার আছে। ব্লাস্টার্স গতবার লিগে চতুর্থ স্থানে শেষ করেছিল। ওদের সেই দলই খেলছে, সেই কোচেরই তত্ত্বাবধানে। প্রথমার্ধে আমরা ওদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছি। দ্বিতীয়ার্ধে ছন্দ হারাই। পরের দুটো গোলই আমরা নিজেদের দোষে খেয়েছি। এই ধরনের ম্যাচে মনসংযোগ নষ্ট হলে সফল হওয়া কঠিন।”

পরবর্তী ম‍্যাচে লাল-হলুদের সামনে এফসি গোয়া। ঘরে মাঠে খেলতে নামবে সৌভিক চক্রবর্তীরা। কেরলার বিরুদ্ধে হার থেকে শিক্ষা নিয়ে গোয়ার বিরুদ্ধে নামতে মরিয়া স্টিফেন। এই নিয়ে তিনি বলেন,” হার মোটেই ভাল জিনিস নয়। তবে এই হার থেকে শিক্ষা নিতে হবে আমাদের। সামনে আমাদের ম্যাচ এফসি গোয়ার বিরুদ্ধে, কলকাতায়। এখন সেই ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করতে হবে আমাদের।”

আরও পড়ুন:হার দিয়ে আইএসএল-এ অভিযান শুরু ইস্টবেঙ্গলের

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...