Sunday, April 5, 2026

মেয়ে-স্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা জানার পর অয়নকে আগেও মারধর করেন বান্ধবীর বাবা !

Date:

Share post:

ত্রিকোণ প্রেমের সম্ভাবনাকে সামনে রেখেই তদন্ত এগোচ্ছেন তদন্তকারীরা। তাঁদের বক্তব্য, আপাতত সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। দফায়-দফায় জেরাও করা হচ্ছে ধৃতদের।

অয়নের বাবা অমল মণ্ডল শনিবারও দাবি করেছেন, ‘‘বান্ধবী এবং তাঁর মা, দু’জনেই অয়নকে পছন্দ করতেন। আমার ছেলে কী করবে? একটাই তো ছেলে!’’ অয়নের বন্ধুরা দাবি করেছেন, বান্ধবীর মায়ের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথা জানাজানি হয়ে গিয়েছিল। এর আগে সেই কারণে এক বার অয়নকে মারধর করেছিলেন বান্ধবীর বাবা।

অয়নের এক বন্ধুর দাবি, ‘‘বান্ধবীর মা ওকে প্রায়ই বাড়িতে ডেকে পাঠাত। তা জানাজানি হতেই গোলমাল বাধে। এক বার গন্ডগোলের খবর পেয়ে আমরাও গিয়েছিলাম।’’ একই সুর শোনা গিয়েছে অয়নের পরিবারের সদস্যদের গলাতেও।
মায়ের সঙ্গে সম্পর্কের কথা জেনে অয়নের বান্ধবীর মনেও ক্ষোভ তৈরি হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ, অয়নের খুনের পরে তাঁর বান্ধবী শুধু স্বাভাবিকই ছিলেন না, দেহ লোপাটের পরে নজর ঘোরাতে অয়নের পরিবারের সঙ্গেও যোগাযোগ করেছিলেন।

Related articles

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...

প্রার্থীদের কথা শুনছে কমিশন! ভোট পরিচালনার নিরপেক্ষতায় প্রশ্ন বিচারপতির

নির্বাচন পরিচালনায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নিরপেক্ষতা নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছে বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেস। এবার নির্বাচন...

হার্মাদরা জার্সি পাল্টে সন্ত্রাস ফেরাতে চাইছে! জামানত জব্দ হবে বহিরাগতদের

বিজেপিকে ভোট দেওয়া মানে পরোক্ষভাবে সিপিএমের হার্মাদদের সমর্থন করা! তাই রায়নার মানুষ আগেও এইসব বহিরাগতদের জামানাত বাজেয়াপ্ত করে...

ভোটার তালিকা থেকে ৮০ লক্ষ নাম উধাও! কমিশনের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ অভিযোগে সরব গণমঞ্চ

রাজ্য বিধানসভা নির্বাচনের প্রাক্কালে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা ‘সার’ (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন) নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলল নাগরিক...