Sunday, March 29, 2026

ধর্মান্তরিতদের তপশিলি জাতির মর্যাদা! প্রাক্তন বিচারপতি নেতৃত্বে কমিশন গঠন কেন্দ্রের

Date:

Share post:

ধর্মান্তরিত ও অহিন্দুদের তপশিলি জাতির মর্যাদা দিতে পদক্ষেপ নিল কেন্দ্রীয় সরকার। ধর্মান্তরিত দলিতদের তপশিলি জাতির মর্যাদা দেওয়ার আবেদন পরীক্ষা করে দেখতে সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রাক্তন বিচারপতি কে জি বালকৃষ্ণানের (KG Balakrishnan) নেতৃত্বে একটি কমিশন গঠন করল ভারত সরকার। এই কমিশনে রয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস আধিকারিক ড. রবিন্দরকুমার জৈন এবং ইউজিসি-র (UGC) সদস‌্য অধ্যাপক সুষমা যাদব।

জানা গিয়েছে আগামী দু বছরের মধ্যে কমিশন তার রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রকের কাছে জমা দেবে। বর্তমানে রাষ্ট্রপতির আদেশনামা অনুযায়ী, শুধুমাত্র হিন্দু (Hindu), বৌদ্ধ (Buddhist) ও সিকিমিজদেরই তফসিলি জাতির মর্যাদা দেওয়া হয়। কমিশন নতুন ব্যক্তিদের জন্য তফসিলি জাতি (SC) মর্যাদার বিষয়টি পরীক্ষা করবে, যারা ঐতিহাসিকভাবে তফসিলি জাতির অন্তর্গত বলে দাবি করে, কিন্তু অনুচ্ছেদ ৩৪১-এর অধীনে সময়ে সময়ে জারি করা রাষ্ট্রপতির আদেশে উল্লিখিত ধর্ম ছাড়া অন্য ধর্ম গ্রহণ করেছে। এই কমিশন খতিয়ে দেখবে, তফসিলি জাতির ব্যক্তিরা তাদের প্রথা, ঐতিহ্য, সামাজিক এবং অন্যান্য মর্যাদার বৈষম্য এবং বঞ্চনার পরিপ্রেক্ষিতে অন্য ধর্মে ধর্মান্তরিত হওয়ার সময় যে পরিবর্তনগুলি ঘটিয়েছে তাদের তফসিলি জাতির মর্যাদা দেওয়ার প্রশ্নে এর প্রভাবও পরীক্ষা করবে কমিশন।

Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...