Wednesday, June 24, 2026

এবার শোয়েব মালিকের পাল্টা দিলেন রামিজ রাজা, বললেন, আমরা কোনও মেসিকে বসিয়ে রাখেনি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের দল নির্বাচন নিয়ে সমলোচনা করেছিলেন শোয়েব মালিক। এবার সেই নিয়ে পাল্টা দিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান রামিজ রাজা। রীতিমতো কটাক্ষের সুরে বললেন, আমরা কোনও লিওনেল মেসিকে বসিয়ে রাখেনি।

রামিজ রাজা বলেন,” ক্রিকেট আমার একটা চিন্তা-ভাবনা রয়েছে। একটা দর্শন রয়েছে। প্রথমত, দল গঠনের ব্যাপারে ধারাবাহিকতাকেই আমি সব থেকে বেশি গুরুত্ব দিতে পছন্দ করি। আর দ্বিতীয়ত, দলের অধিনায়ককে শক্তিশালী করতে চাই। আমাদের বেঞ্চে কোনও লিওনেল মেসি বসে নেই। একদম খারাপ ক্রিকেটারদের নিয়েও দল তৈরি করিনি।”

রামিজ রাজা আরও বলেন, “আমাদের হাতে বিকল্প সীমিত। বিকল্প বাড়ানোর জন্য এবং প্রতিভাবান ক্রিকেটারদের তুলে আনার জন্য জুনিয়র স্তর থেকেই কাজ করছি আমরা। ওদের কেউ সফল হবে, কেউ হবে না। আমার প্রধান দর্শন হল অধিনায়ককে শক্তিশালী রাখা। অধিনায়ক কাকে খেলাবে সেটা তার উপর ছেড়ে দেওয়াই ভাল। আমরা যতটা সম্ভব বিকল্প দিতে চাই।”

এশিয়া কাপের পর ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে পাকিস্তান দলে জায়গা পাননি শোয়েব। এমনকি টি-২০ বিশ্বকাপের দলেও জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডারের।

আরও পড়ুন:এশিয়া কাপে বাংলাদেশকে হারিয়ে সতীর্থদের প্রশংসা মান্ধনা

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...