Wednesday, May 6, 2026

ইউক্রেনে ফের মিসাইল হামলা রাশিয়ার: মৃত কমপক্ষে ১৭, তীব্র নিন্দা জেলেনেস্কির

Date:

Share post:

ফের ইউক্রেনে (Ukraine) মিসাইল হানা (Missile Attack) রাশিয়ার (Russia)। শনিবার রাতভর রুশ সেনা হামলা চালায় দক্ষিণ ইউক্রেনের জাপরজাই (Zaporizhzhia) অঞ্চলে। হামলার তীব্র নিন্দা জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনেস্কি (President Vladimir Jelenski) জানান, ইতিমধ্যে এই নারকীয় হামলায় কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে এক শিশুও রয়েছে। জাপরজাইতে মিসাইল হামলায় ২০টি বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫০ টি বড় বিল্ডিংও। এছাড়া ভেঙে পড়েছে চারটি স্কুল বাড়িও জেলেনেস্কি আরও জানান, প্রতিদিন মিসাইল হামলা চালানো রাশিয়ার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে। ইচ্ছাকৃতভাবে মানুষ মারার পরিকল্পনা করছে রাশিয়া।

অন্যদিকে, শনিবার ভোরেও পূর্ব ইউক্রেনের খারকিভ (Kharkiv) শহ একাধিক এলাকা বিস্ফোরণে (Blast) কেঁপে ওঠে। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। তবে খারকিভে একাধিক বিস্ফোরণে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। জাপরজাইয়ের গভর্নর আলেকজান্ডার স্টারুক (Alexander Starukh) জানিয়েছেন, ড্রোন হামলার (Drone Attack) ফলে দুটো আবাসনের ক্ষতি হয়েছে। তবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভবিষ্যতে ড্রোন হামলা হলে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা রয়েছে।

সম্প্রতি গণভোটের মাধ্যমে জাপরজাই নিজেদের দখলে নিয়েছে রাশিয়া। কিন্তু এখনও সেই অঞ্চলে রুশ শাসন প্রতিষ্ঠিত হয়নি। অন্যদিকে, নিজেদের হারিয়ে যাওয়া অঞ্চলগুলি ফিরে পেতে করতে মরিয়া হয়ে উঠেছে ইউক্রেনও। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে তৈরি হচ্ছে ইউক্রেন। মনে করা হচ্ছে, আক্রমণের ঝাঁঝ কমিয়ে দিতেই ইউক্রেনের অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে মিসাইল হানা চালায় রাশিয়া। মোট সাতটি মিসাইলের মধ্যে তিনটি লোকালয়ে আছড়ে পড়ে। তাতেই মৃত্যু হয় ১৭ জনের।

Related articles

রাজ্যে নতুন বিধানসভা গঠনের প্রস্তুতি, লোকভবনে রাজ্যপালের সঙ্গে বৈঠক CEO – মুখ্যসচিবদের 

শেষ হয়েছে ভোট, সংবিধানের রীতি অনুযায়ী পাঁচ রাজ্যেই এবার বিধানসভা গঠনের প্রস্তুতি শুরু। বাংলায় বর্তমান বিধানসভার মেয়াদ শেষ...

‘মুখ্যমন্ত্রী শুভেন্দু’! বিজেপির অফিসিয়াল ঘোষণার আগেই ভাইরাল পোস্টার ঘিরে বিতর্ক

দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গড়তে চলা বিজেপি (BJP) এ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা না করলেও সোশ্যাল মিডিয়ায়...

৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বই বিমানবন্দর, চরম যাত্রী ভোগান্তির আশঙ্কা 

৬ ঘন্টা বন্ধ থাকতে চলেছে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর (Mumbai Airport) । বৃহস্পতিবার অর্থাৎ ৭ই মে...

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...