Saturday, June 27, 2026

আমি শুধুই অভির, আর কারও না’: দ্বিতীয় বিয়ের প্রস্তাব আসতেই ‘ক্ষুব্ধ’ সংযুক্তা

Date:

Share post:

দেখতে দেখতে প্রায় মাস সাতেক হতে চলল। চলতি বছরের মার্চ মাসেই আচমকাই হৃদরোগে আক্রান্ত (Heart Attack) হয়ে প্রয়াত হন টলিউডের জনপ্রিয় অভিনেতা (Tollywood Actor) অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chattopadhyay)। রেখে যান তাঁর একমাত্র মেয়ে সাইনা ওরফে ডল ও স্ত্রী সংযুক্তাকে। এদিকে অভিনেতার অকালমৃত্যু (Pre Mature Death) যেন এক লহমায় বদলে দিয়েছে সংযুক্তা ও সাইনার জীবন। তবে নিজেকে কখনও একা মনে করেন না সংযুক্তা। প্রতি মুহূর্তে স্বামী অভিষেকের উপস্থিতি অনুভব করেন তিনি। তাই মা মেয়ে যেখানেই যান, সঙ্গে থাকে অভিষেকের ছবি। বলাই বাহুল্য স্বামীর ছবি আর স্মৃতিই এখন সংযুক্তার জীবনে পথ চলার পাথেয়। পুজোর কটা দিন কেরলে (Kerala) নিরিবিলিতে মেয়েকে নিয়ে সময় কাটিয়েছেন কাটিয়েছেন অভিষেক পত্নী। সেখান থেকেই নিজেদের ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) সকলের সাথে ভাগ করে নিয়েছিলেন সংযুক্তা। ছবিতে বরাবরের মতো দেখা গিয়েছিল তাঁদের সঙ্গেই রয়েছেন অভিষেক। এমনকি অভিনেতার ছবি প্রিন্ট করা টিশার্টও পরতে দেখা গিয়েছে সংযুক্তাকে (Sanjukta Chattopadhyay)।

আর সেসব ছবি দেখে ছবির কমেন্ট বক্স ভরিয়েছেন নেটাগরিকরা। সেখানেই সংযুক্তাকে একজন উপদেশ দেন, আপনি আবার বিয়ে করুন। নতুনভাবে নিজের জীবন শুরু করুন। এভাবে কতদিন স্মৃতি আঁকড়ে থাকবেন? তবে এমন মন্তব্যে চুপ করে থাকেননি অভিষেক পত্নী। সংযুক্তা সাফ জানিয়েছেন এমন কথা আপনি আর কখনও বলবেন না। অভি সারাক্ষন আমাদের সঙ্গে আছে।

তবে সংযুক্তার এমন সোজাসাপ্টা জবাব চোখ এড়ায়নি সংবাদমাধ্যমের। সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে অভিষেক পত্নী নিজের ক্ষোভ উগরে জানান, আসলে একা মেয়ে দেখলেই মানুষ নানারকম মন্তব্য করেন। অভি নেই, তাই সবাই ভাবছে আমরা অসহায় (Helpless)। আদতে তা নয়। আমরা আমাদের জীবন গুছিয়ে নিয়েছি। অনেকে তো আবার আমায় অভিনয় করার কথা বলেছিল। একা মেয়ে থাকলে তাঁদের দুর্বল কি ভাবতেই হবে? সংযুক্তা আরও বলেন, আমি মনে করি ভালবাসা এক বার হয়, বিয়েও একবারই করা যায়। আমি শুধুই অভির। আর কারও না। পৃথিবীতে অভি আর ডল ছাড়া আর কেউ গুরুত্বপূর্ণ নয়।

আরও পড়ুন:লুকিয়ে সীমান্ত পারাপার, BSF-এর গুলিতে মৃত্যু বাংলাদেশি যুবকের

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...