Friday, June 19, 2026

মোমিনপুরে যেতে চেয়ে পুলিশের সঙ্গে বচসা, গ্রেফতার সুকান্ত

Date:

Share post:

গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত মোমিনপুর (Mominpur)। রবিবার, থেকেই সেখানে দফায় দফায় স্থানীয়দের মধ্যে সংঘর্ষ বাধে। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার, সেখানে যেতে চান বিজেপি (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। কিন্তু পরস্থিতি বুঝে তাঁকে চিংড়িঘাটায় বাধা দেয় পুলিশ। ছিলেন DC ইস্ট ডিভিশন গৌরব লাল (Gourav Lal)। চিংড়িঘাটায় গার্ড রেল দিয়ে আটকে দেওয়া হয়। কেন আটকানো হচ্ছে তা নিয়ে পুলিস আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন সুকান্ত। এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। এর আগে মোমিনপুরের ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল লা গণেশনকে চিঠি দেন বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী (Shubhendu Adhikari)। অমিত শা (Amit Shah)-র কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে চিঠি দেন তিনি। একবালপুর থানায় তাণ্ডবের অভিযোগ করা হয় চিঠিতে।

রবিবার রাতে মোমিনপুরে বোমাবাজিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, সই ঘটনা নিয়ে রাজনীতি করতে পথে নামে বিজেপি। অশান্তির আশঙ্কায় মোমিনপুরের যাওয়ার সময় সুকান্ত মজুমদারকে বাধা দেয় পুলিশ। অবস্থানে অনড় থাকায় তাঁকে গ্রেফতার করে প্রিজন ভ্যানে তোলে। পুলিশের তরফ থেকে জানানো হয়, এলাকায় নতুন করে যাতে আর উত্তেজনা না ছড়ায় সেই কারণে বিজেপির প্রতিনিধি দলকে বাধা দেওয়া হয়েছে।

এই বিষয় নিয়ে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, সুকান্ত তো বালুরঘাটের সাংসদ, এখানে কেন রাজনীতি করতে চাইছেন! পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছে। অশান্তি ছড়াতেই ঘোলাজলে রাজনীতি করতে চাইছে গেরুয়া শিবির- অভিযোগ তৃণমূলের।

 

Related articles

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...

হাসিমারায় শিশু মৃত্যুতে আর্থিক সহায়তা ঘোষণা, নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের ভয়াবহ দুর্যোগ পরিস্থিতি নিয়ে নবান্নে (Nabanna) সাংবাদিক বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। তিনি জানিয়েছেন, শুক্রবার...