Friday, June 19, 2026

অয়নের ময়নাতদন্তের রিপোর্টে খু*নের ইঙ্গিত

Date:

Share post:

হরিদেবপুর-কাণ্ডে মৃ*ত অয়ন মণ্ডলের ময়নাতদন্তের রিপোর্ট এল পুলিশের হাতে। সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ভোঁতা এবং শক্ত কিছু দিয়ে মাথায় আঘাত করা হয়েছিল। তার ফলেই মৃত্যু হয়েছে অয়নের।সোমবার অয়নের ময়নাতদন্তের রিপোর্ট আসে পুলিশের হাতে।
অয়নের দেহে একাধিক আঘাতের উল্লেখ রয়েছে।

ডায়মন্ড হারবার হাসপাতালে অয়ন মণ্ডলের ময়নাতদন্ত হয়েছে। সেখান থেকে সোমবার ডায়মন্ড হারবার জেলা পুলিশ এবং কলকাতা পুলিশের কাছে পাঠানো হয়েছে রিপোর্ট। খুনের দিকেই পাল্লা ভারী সেই রিপোর্টে। ময়নাতদন্তের অন্তত ২৪ ঘণ্টা আগে মৃত্যু হয়েছে অয়নের, তাও উল্লেখ রয়েছে রিপোর্টে।প্রসঙ্গত,দশমীর রাতে বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি অয়ন। একাদশীর দিন তাঁর মৃতদেহ উদ্ধার করা হয়। তদন্তে উঠে আসে বান্ধবী এবং বান্ধবীর মায়ের সঙ্গে ত্রিকোণ প্রেমের ইঙ্গিত। এই ঘটনায় এখনও পর্যন্ত অয়নের বান্ধবী, তাঁর মা, বাবা, ভাই-সহ মোট সাত জনকে গ্রেফতার করা হয়েছে।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...