Thursday, June 18, 2026

এবার আইআইটি, আইআইএমে ইংরেজির তুলে হিন্দির সুপারিশ, বিরোধিতায় তৃণমূল

Date:

Share post:

সরকারি কাজকর্মের পাশাপাশি এবার আইআইটি, আইআইএমের মতো শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেও হিন্দি বাধ্যতামূলক করার প্রস্তাব। কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এইমস, আইআইটি, আইআইএমের মতো শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে হিন্দি বাধ্যতামূলক করে ইংরেজি ঐচ্ছিক করার সুপারিশ করা হয়েছে। সরকারি ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে এই সুপারিশ পাঠিয়েছে।

এমন সুপারিশ পাওয়ার পরই অমিত শাহের মন্ত্রক এই রিপোর্ট আগেভাগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছে। স্বরাষ্ট্র দফতরের এমন এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল কংগ্রেস।

এ প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, হিন্দি সাম্রাজ্যবাদকে দেশজুড়ে ছড়িয়ে দিতে চাইছে বিজেপি। শিক্ষাক্ষেতেও ছাড় নেই। এমন সিদ্ধান্তে ভারতের অস্তিত্বই বিপন্ন হবে। পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলেঙ্গানা, তামিলনাড়ুর মতো অ-হিন্দিভাষী রাজ্যগুলিতে বিজেপি রাজনৈতিকভাবে সুবিধা করতে পারছে না। সেই কারণে বিজেপির অঙ্ক হচ্ছে, ওই রাজ্যগুলিতে হিন্দি ভাষার আধিপত্য বিস্তার করিয়ে রাজনৈতিক ফায়দা তোলা। এই কারণে বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষাগুলি থেকে স্কুল পাঠ্যক্রমে হিন্দিকে চালু করছে।

 

Related articles

আজ জয়েন্টের ফলপ্রকাশ, ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে র‍্যাঙ্ক কার্ড

বৃহস্পতিবার প্রকাশিত হতে চলেছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স এগজামিনেশনের ফল (WBJEE 2026 Results)। গত ২৪ মে অফলাইনে ওএমআর শিটে...

বুদ্ধদেবের মৃত্যুর ৫ বছর পর নতুন জীবন শুরু স্ত্রী সোহিনীর 

৫৯ বছর বয়সী পরিচালকের প্রেমে পড়েছিলেন ২২ বছরের তরুণী, অসমবয়সী দাম্পত্য নিয়ে কমচর্চা হয়নি টলিউডে (Tollywood)। তবু কোনওদিন...

বহিষ্কৃত ঋতব্রত কেন বিরোধী দলনেতা, তৃণমূলের মামলার রায় ঘোষণা আজ 

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করেছে দল। বহিষ্কৃত বিধায়ক...

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...