Wednesday, June 17, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজে সমতা ফেরাল টিম ইন্ডিয়া। রবিবার দ্বিতীয় একদিনের ম‍্যাচে প্রোটিয়াদের ৭ উইকেটে হারাল শিখর ধাওয়ানের দল। সিরিজ ১-১। ভারতের হয়ে শতরান শ্রেয়স আইয়রের। ব‍্যাট হাতে সফল ইশান কিষাণও।

২) আজ আইএসএল-এ অভিযান শুরু করতে চলেছে এটিকে মোহনবাগান। প্রতিপক্ষ চেন্নাইয়ান এফসি। প্রথম ম‍্যাচে প্রতিপক্ষকে মাত দিতে মরিয়া জুয়ান ফেরান্ডোর দল।

৩) শনিবার এশিয়া কাপে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে ভারতের মহিলা ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে বিশ্রাম নেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। তাই টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেন সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। আর এরকম গুরুত্বপূর্ণ ম‍্যাচে দলকে জয় এনে দিতে পারে খুশি মান্ধানা। ম‍্যাচের পর প্রশংসা করলেন সতীর্থদের।

৪) বাবা হলেন স্প্যানিশ টেনিস তারকা রাফায়েল নাদাল। বিভিন্ন স্পেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তাঁর স্ত্রী ফ্রান্সিসকা মেরি পেরেয়ো। যদিও নাদাল নিজে এখনও আনুষ্ঠানিক ভাবে এই খবর এখনও জানাননি।

৫) নতুন কীর্তি গড়ে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রবিবার এভার্টনকে ২-১ গোলে হারাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৪৪ মিনিটে গোল করেন রোনাল্ডো। এবং সেই সুবাদে ক্লাব ফুটবলে ৭০০ গোলও পূর্ণ হয়ে গেল পর্তুগিজ তারকার। ম্যান ইউ-এর আর এক গোলদাতা ডস স্যান্টোস।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে আয়ুষ্মান ভারত চালুর বার্তা স্বাস্থ্যমন্ত্রীর

অভয়ার বিচারের আশ্বাস দিয়ে রাজ্যের চিকিৎসাব্যবস্থার আমূল পরিবর্তনের বার্তা দিলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। একই সঙ্গে ওটিসি বা...

কেন এই পরিস্থিতি? অভিষেককে ডাকলেন লোকসভার স্পিকার

লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে কথা বলার জন্যে এবার ডেকে পাঠালেন তৃণমূল সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

সোনারপুরে তরুণীর রহস্যমৃত্যু: খুন নাকি অন্য কারণ? তদন্তে পুলিশ

কয়েক দিন ধরে বন্ধ ছিল ফোন, দেখা মেলেনি তরুণীর। শেষ পর্যন্ত সোনারপুরের (Sonarpur) একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হল...