Thursday, June 18, 2026

লাগাতার বৃষ্টিতে রাজধানীতে ভাঙল বাড়ি, নিহত ৩, আহত ১০

Date:

Share post:

লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি ও সংলগ্ন অঞ্চলগুলি। রবিবার রাতে ভারী বৃষ্টির জেরে রাজধানীর একটি বাড়ির একাংশ ভেঙে পড়ে। যার জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে তিনজনের। এরমধ্যে চার বছরের এক শিশুও রয়েছে। আহত অন্তত ১০ জন। এখনও বাড়ির ভিতরে আরও কয়েকজন আটকে থাকার সম্ভাবনা রয়েছে। রাতভর চলেছে উদ্ধারকাজ। দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির লাহোরি গেটের কাছে ।

আরও পড়ুন: চাকরি প্রার্থীদের ধারনা মঞ্চে মিষ্টির প্যাকেট নিয়ে সপরিবারে হাজির কৌশিক সেন
দমকল বিভাগের তরফে জানান হয়েছে , ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন পৌঁছে রাত ৯টা অবধি চেষ্টা করে ৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়। আহতদের এলএনজিপি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তিনজনের দেহও উদ্ধার করা হয়।


অন্যদিকে, এনডিআরএফের তরফে জানান হয়, রাতে ওই ধ্বংসস্তূপ থেকে আরও দুইজনকে উদ্ধার করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা সম্পর্কে এখনও জানা যায়নি। ঘটনাস্থলে মেডিক্যাল টিম উপস্থিত রয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার পর হাসপাতালে পাঠানো হচ্ছে। আগে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...