Wednesday, May 27, 2026

ধ*র্ষণ নয়, শারীরিক নিগ্রহ: জাঙ্গিপাড়ার নাবালিকার রহস্যমৃ*ত্যুতে মিলল ময়নাতদন্তের রিপোর্ট

Date:

Share post:

হুগলির জাঙ্গিপাড়া (Jangipara, Hooghly) ১২ বছরের নাবালিকার রহস্যমৃ*ত্যুতে মিলছে নয়া তথ্য। তার ময়নাতদন্তের রিপোর্ট মিলেছে। দশমীর (Dashami) রাতে এক পরিচিতির সঙ্গে বেরিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, সেখানে তাকে কুপ্রস্তাব দেওয়া হয়। সে রাজি না হওয়ায় তাকে শারীরিক নিগ্রহের (Physical assault) পরে ধাক্কা দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়। সাঁতার (Swimming) না জানায় মৃত্যু হয় কিশোরীর।

ঘটনায় রবিবার রাতে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার, হুগলি গ্রামীণ পুলিশের SP আমন দীপ (Aman Deep) সাংবাদিক বৈঠকে বলেন, “গত ৫ তারিখে ওই বালিকা নিখোঁজ হওয়ার পরে একটা মিসিং ডাইরি হয়। তারপরে আমরা একটি স্পেশাল টিম (Special Team) গঠন করে ইনভেস্টিকেশন চালু করি এবং গত ৮ তারিখে এলাকার একটি পুকুর থেকে ওই মেয়েটির বডি উদ্ধার হয়। এ বিষয়ে খোঁজ করতে গিয়ে আমরা হরিপাল থেকে চারজনকে গ্রেফতার করি। এদের মধ্যে একজন সাবালক এবং তিনজন নাবালক। পাঁচ তারিখে ওই মেয়েটি তার পরিচিত একজনের সঙ্গে দেখা করতে যায়। সেই সময় ছেলেটি তাকে কুপ্রস্তাব দেয়। মেয়েটি তখন বাধা দিলে ছেলেটি পরিচিত আরও তিনজনকে সেখানে ডেকে আনে। তারা কিশোরীকে শারীরিকভাবে নির্যাতন করতে যায়। মেয়েটি বাধা দিলে তারা ধাক্কা মেরে পাশের একটি পুকুরে ফেলে দিয়ে তারা সেখান থেকে চলে যায়। আমাদের তদন্তকারী দল এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে হরিপাল থেকে চারজনকে গ্রেফতার করে।“

এসপি জানান, ময়নাতদন্তের রিপোর্ট মিলেছে। সেই রিপোর্টে ধ*র্ষণের কোনও উল্লেখ নেই। শুধুমাত্র তার পায়ে আঘাতের কথা বলা হয়েছে। অনুমান, যখন ছেলেগুলি মেয়েটিকে ধাক্কা মেরে ফেলে দেয় সেই সময় তার পায়ে আঘাত লাগে। স্থানীয় থানার কিছু পুলিশকর্মী ওই মেয়েটির পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেছে বলে অভিযোগ। এসপি জানান, “এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি। যদি এ ধরনের কোন ঘটনা ঘটে থাকে এবং যদি কেউ এর সঙ্গে জড়িত থাকে তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।“

Related articles

অনুব্রত-কাজল-চন্দ্রনাথের নিরাপত্তায় কাটছাঁট রাজ্যের

এবার বীরভূমের তিন প্রভাবশালী তৃণমূল (TMC) নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol), কাজল শেখ ও চন্দ্রনাথ সিংহের নিরাপত্তা কমাল...

পুরসভার ২ গুরুত্বপূর্ণ পদে ইস্তফা দিয়ে ক্ষোভ উগরে দিলেন সুশান্ত-অরূপ

একই দিনে কলকাতা পুরসভার দুটি গুরুত্বপূর্ণ পদ ছাড়লেন সুশান্ত ঘোষ (Sushanta Ghosh) ও অরূপ চক্রবর্তী (Arup Chakraborty)। ১২...

২ দলের রান সমান, কীভাবে জেসি মুখার্জি চ্যাম্পিয়ন মোহনবাগান?

জেসি মুখার্জি (JC Mukherjee) ট্রফিতে রুদ্ধশ্বাস জয় মোহনবাগানের(Mohun Bagan)। ইডেনে ফাইনালে মুখোমুখি হয়েছিল মোহনবাগান (Mohun Bagan) এবং ভবানীপুর।...

আত্মঘাতী অনীক! ‘হৃদয়বিদারক ঘটনা’ বলছে টলিউড 

পরিচালক অনীক দত্তর (Anik Dutta) মৃত্যুতে শোকস্তব্ধ টলিউড (Tollywood)। হিন্দুস্তান পার্কে স্ত্রীর ফ্ল্যাটের চার তলা থেকে পড়ে তাঁর...