Thursday, June 11, 2026

শিক্ষায় সাফল্য পেতে “সরস্বতী কো পটাও”, বেফাঁস মন্তব্যে বিতর্কে বিজেপি বিধায়ক

Date:

Share post:

শিক্ষাক্ষেত্রে(Education) সাফল্য পেতে হলে “দেবী সরস্বতী কো পটাও”। এমনই মন্তব্য করে ব্যাপক বিতর্ক তৈরি করলেন উত্তরাখণ্ডের(Uttarakhand) বিজেপি বিধায়ক বংশীধর ভগৎ(Bangsidhar Bhagat)। তার এখানেও মন্তব্য প্রকাশ্যে আসার পর ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরব হয়েছে সব মহল। হিন্দুভাববেগে আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপি নেতা তথা উত্তরাখণ্ডের প্রাক্তন মন্ত্রীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাজ্যের হলদওয়ানিতে (Haldwani) একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বিজেপি নেতা তথা প্রাক্তন মন্ত্রী বংশিধর ভগৎ। সেখানেই পড়ুয়া ও তাদের অভিভাবকদের সামনে সাফল্যের মন্ত্র বাতলে দিতে গিয়ে তিনি বলেন, “পড়াশোনায় সাফল্য পেতে হলে দেবী সরস্বতীকে খুশি করতে হবে। যদি শক্তি বাড়াতে হয় তবে দুর্গাকে খুশি করতে হবে। যদি অর্থের ক্ষেত্রে মা লক্ষ্মীকে প্রভাবিত করতে হবে।” প্রাক্তন মন্ত্রীর এহেন বক্তব্যে রীতিমতো হকচকিয়ে যান উপস্থিত শ্রোতারা। স্বাভাবিকভাবেই শুরু হয় বিতর্ক। পড়ুয়ারা প্রশ্ন তোলেন দেবীকে পটানোর মত এমন কোন মন্তব্য কীভাবে বলতে পারেন রাজ্যের একজন প্রাক্তন মন্ত্রী।

Related articles

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...

গৃহবধূদের কাজের মূল্য কত? বড় বার্তা শীর্ষ আদালতের

সুপ্রিম কোর্টের (Supreme Court) এক গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণে নতুন করে আলোচনায় উঠে এল গৃহবধূদের অবদান। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে...