Thursday, June 11, 2026

ফেসবুকে বিপর্যয়! রাতারাতি ফলোয়ারের সংখ্যায় ধস খোদ জুকারবার্গের, চিন্তার ছায়া সব মহলেই

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় (Social Media) বড় বিপর্যয়! সম্প্রতি ফেসবুকে (Facebook) আচমকাই কমে যাচ্ছে ফলোয়ার (Followers) সংখ্যা। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। এমনকী, তালিকা থেকে বাদ যাননি ফেসবুক প্রতিষ্ঠাতা খোদ মার্ক জুকারবার্গও (Mark Zuckerberg)। তবে শুধু জুকারবার্গই নন, এমন হাল হলি-বলি-টলি তারকা (Celebrities) থেকে শুরু করে বিশ্বের তাবড় মানুষদের। মার্ক জুকারবার্গের ফলোয়ার সংখ্যা যেখানে ছিল ১১৯ মিলিয়ন আর সেখান থেকে বর্তমানে তা কমে দাঁড়িয়েছে দশ হাজারেরও নীচে। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। অনুমান, ওয়েব বাগকে (Web Bug) খারাপ কাজে ব্যবহার করার কারণেই এমন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের। বাগের কারণে যদি কোনও সেলেবের অ্যাকাউন্ট (Celebrity Account) সার্চ করা যায় তাহলে তাঁর পুরো ফলোয়ার সংখ্যা দেখায় কিন্তু প্রোফাইল খুললেই ফলোয়ার সংখ্যা ১০ হাজার কমে যায়। আর সোশ্যাল মিডিয়ার এমন সমস্যায় রীতিমতো নাস্তানাবুদ হতে হচ্ছে বিশ্বের সমস্ত মানুষকেই।

তবে বিশেষজ্ঞরা (Experts) জানাচ্ছেন, ইতিমধ্যে ফেসবুক ভুয়ো অ্যাকাউন্ট মুছে (Account Delete) ফেলার কাজ শুরু করেছে। আর সেই কারণেই আনফলোর সংখ্যা বাড়ছে। অ্যাকাউন্ট মুছে ফেলার কাজ শেষ হলেই সমস্ত পরিস্থিতি আবার স্বাভাবিক হবে। তার আগে এমন সমস্যার সম্মুখীন হতে হবে ব্যবহারকারীদের। তবে ফেসবুকের তরফে সরকারিভাবে এখনই কিছু ঘোষণা করা হয়নি। আপাতত জুকারবার্গের ফেসবুকের পাতায় গেলে দেখা যাচ্ছে যান্ত্রিক গোলযোগের (Technical Problem) জন্য সেটা বর্তমানে অকেজো হয়ে পড়েছে। তবে ফেসবুকে কর্মরত এক কর্মী জানান, পুরো বিষয়টাই ফেসবুকের একটি প্রচারমূলক ফন্দি (Promotional Strategy)। আর কিছুই নয়। নামবদল করে ‘মেটা’ (Meta) হওয়ার পর থেকেই ফেসবুক নিজের ভাবমূর্তি বদলানোর জন্য নিত্যনতুন ফন্দি আঁটছে। তবে এই সমস্ত বিষয়গুলি ক্ষণস্থায়ী হবে না দীর্ঘস্থায়ী তা কিছুটা সময় গড়ালে তবেই বলা সম্ভব।

বিষয়টি নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিনও (Taslima Nasreen)। তিনি টুইট করে জানিয়েছেন, ফেসবুকে একটি সুনামি (Tsunami) তৈরি হয়েছে। যা ইতিমধ্যে আমার ৯ লাখ ফলোয়ারকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। বর্তমানে আমার ফলোয়ার সংখ্যা মাত্র ৯ হাজারে এসে ঠেকেছে। তিনি আরও লেখেন, আমি ফেসবুকের এই ‘কমেডি’তে বেশ পছন্দ করি।

তবে বর্তমান সমাজে সোশ্যাল মিডিয়ার গুরুত্ব যে অপরিসীম তাকে অগ্রাহ্য করার কোনও অবকাশ নেই। বর্তমানে যেকোনো তারকার অর্থনৈতিক রাস্তাও সুগম করে সোশ্যাল মিডিয়া। যাঁর যত অনুরাগীর সংখ্যা যত বেশি তত বেশি টাকা তাঁরা পোস্ট পিছু পান। তাই ফেসবুকের এমন সমস্যায় জেরবার তারকা থেকে শুরু করে সাধারণ মানুষ। আর এমন ঘটনা ঘটলে সমস্যা তো হবেই। তবে আচমকা কেন এমন হল তা থাওরক্রতে হিমশিম খাচ্ছেন তারকারা। তবে তাঁদের আশা দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে।

Related articles

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...

FIFA World Cup: শাকিরা থেকে কেটি পেরির পারফরম্যান্স, জমকালো উদ্বোধনী অনুষ্ঠানেই বোধন

শেষ মুহূর্তের কাউন্ট ডাউন চলেছে বিশ্বকাপের(FIFA World Cup )। তবে এ বারের বিশ্বকাপের প্রথম চমক মাঠের লড়াই নয়,...

কংগ্রেস ছেড়ে ফের ‘হাতে’ হাত: ইতিহাসে গুচ্ছ উদাহরণ

রাজধানীর আনাচে-কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কংগ্রেসেই (Congress) নাকি মিশে যাচ্ছে তৃণমূল (TMC)! যদিও এই বিষয়ে দুদলের...

ভয়ানক! ওড়িশায় একই লাইনে মুখোমুখি দুটি ট্রেন 

ওড়িশায় (Odisha) ফিরল করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি। বৃহস্পতিবার একই লাইনে মুখোমুখি চলে এল দু’টি এক্সপ্রেস ট্রেন। ভুবনেশ্বরের ঝাড়পাড়া ব্রিজ...