Tuesday, March 31, 2026

ফের বীরভূমের রাইস মিলে হানা CBI-এর, অনুব্রত কন্যাকেও নোটিস

Date:

Share post:

নজরে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠদের সম্পত্তি। বুধবার সকালে ফের বীরভূমের শিবশম্ভু রাইস মিলে হানা দিলেন সিবিআই আধিকারিকরা।জানা গিয়েছে, রাইস মিলটির ম্যানেজারকে সমস্ত নথি নিয়ে সিবিআই আধিকারিকদের সঙ্গে দেখা করতে যাওয়ার নোটিস দেওয়া হয়েছে।

আরও পড়ুন:অনুব্রতর বিরুদ্ধে চার্জশিটে সাক্ষী এক মৃত ব্যক্তি! সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন

অন্যদিকে, বীরভূমে সিবিআই-এর ক্যাম্পে পৌঁছেছেন নানুরের সাব রেজিস্ট্রি অফিসের এক আধিকারিক। জানা গিয়েছে, তাঁকে নানুর এলাকার বেশ কিছু জমির নথি নিয়ে আসতে বলা হয়েছে। অনুব্রতের মেয়ে ও তাঁর আত্মীয়দের নামে থাকা সম্পত্তির হদিশ পেতেই এই তলব বলে মনে করা হচ্ছে। এমনকি অনুব্রতের ঘনিষ্ঠ সঞ্জীব মজুমদারকেও নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট-সহ ‘শান্তিময়ী রাইস মিল’ এবং ‘সাঙরা রাইসমিল’ নামে দুটি রাইসমিলের বিশদ তথ্য চেয়ে পাঠিয়েছে সিবিআই।

এদিকে, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যার কোম্পানিকেও সিবিআই তরফে নোটিস দেওয়া হয়েছে। আগামী সোমবারের মধ্যে এএনএম অ্যাগ্রোকেম নামে ওই কোম্পানির দুই ডিরেক্টর সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনকে সমস্ত নথি জমা করতে বলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Related articles

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...

রাহুলের মৃত্যুতে দানা বাঁধছে রহস্য! পুলিশের অনুমতি ছাড়াই চলছিল শুটিং?

জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া টলিপাড়ায়। তবে শোকের আবহেও তালসারির সমুদ্রসৈকতে ঠিক কী ঘটেছিল,...