Thursday, June 11, 2026

রাতের কলকাতায় ফের শ্যুটআউট, গুলিবিদ্ধ মূক-বধির ব্যক্তি

Date:

Share post:

রাতের কলকাতায় ফের চলল গুলি। দুষ্কৃতীদের  চালানো গুলিতে গুলিবিদ্ধ হন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। পুলিশ সূত্রের খবর, গুলিবিদ্ধ ব্যক্তির নাম রতন কুমার সাধু খাঁ(৬৩)।

আরও পড়ুন:Entertainment: ‘চেলো শো’-র প্রিমিয়ার দেখতে পেল না রাহুল, যুদ্ধ শেষ ১০ বছরের ছেলেটার

জানা গেছে, চলন্ত একটি বাইক থেকে এক দুষ্কৃতী এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু তা লক্ষ্যভ্রষ্ট হয়।সেইসময় রাস্তা দিয়ে যাচ্ছিলেন বিশেষভাবে সক্ষম এক ব্যক্তি। গুলি ছিটকে তাঁর পেটে লাগে। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন তিনি।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।কী কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে খবর, গুলিবিদ্ধ ওই ব্যক্তি রাত পৌনে এগারোটা নাগাদ ভাইয়ের বাড়ি থেকে খাবার খেয়ে দোকানে ঘুমোতে যাচ্ছিলেন। তখনই ঘটে যায় দুর্ঘটনা।বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে গলির মধ্যে হঠাৎ গুলিবিদ্ধ হন তিনি। এরপরই তিনি কাছের একটি বাড়িতে আশ্রয় নেন। তাঁর আত্মীয়রা এন্টালি থানার পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেতেই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই জখম ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করে। ঘটনাস্থলে আসে এন্টালি থানার বিরাট পুলিশ বাহিনী।

Related articles

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...

দেশজুড়ে বিক্ষোভের আগুন, পুনেতে ‘ককরোচ জনতা পার্টি’র সমাবেশে উপচে পড়ল ভিড়

পরীক্ষা বিতর্ক ও প্রশ্ন ফাঁসের অভিযোগে দেশজুড়ে তোলপাড় চলছে। এই আবহে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে দেশব্যাপী...

কেন্দ্রের ছাড়পত্র, কেমোথেরাপির দুই ওষুধের আকাশছোঁয়া দাম বৃদ্ধির পথে

মূল্যবৃদ্ধির জেরে এমনিতেই উঠছে নাভিশ্বাস! তার মধ্যেই এবার ক্যানসারের মত রোগের চিকিৎসা অনেকটাই ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। বাড়ছে কেমোথেরাপির...