Saturday, June 27, 2026

Entertainment: ‘চেলো শো’-র প্রিমিয়ার দেখতে পেল না রাহুল, যুদ্ধ শেষ ১০ বছরের ছেলেটার

Date:

Share post:

আগামী ১৪ অক্টোবর দেশজুড়ে মুক্তি (Movie release)পাওয়ার কথা ছিল ‘চেলো শো’-র (Chhello Show)। কিন্তু প্রিমিয়ারের মঞ্চে হাজির হতে পারল না দশ বছরের রাহুল (Rahul)। কী অসুখ হয়েছে সেটা বোঝার আগেই যুদ্ধ শেষ শিশুশিল্পীর। ৯৫তম অস্কার অনুষ্ঠানে মনোনীত একমাত্র ভারতীয় ছবির (Indian Cinema) ভাগ্যে এমন আঘাত অপেক্ষা করেছিল তা কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি।

গুজরাতের ক্যানসার রিসার্চ ইনস্টিটিউটে (Cancer Research Institute) চিকিৎসা চলছিল শিশুশিল্পী রাহুল কোলির (Rahul Koli) । শুধু জ্বর নয় পাশাপাশি ছিল রক্ত বমি। চিকিৎসকরা জানান, লিউকেমিয়াতে আক্রান্ত হয়েছিল ছোট্ট রাহুল। কিন্তু অসুখটা ঠিক কী সেটা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। ছেলের অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছেন রাহুলের বাবা রামু কোলি, পেশায় তিনি অটোরিকশা চালক। গুজরাতের প্রেক্ষাপটে গড়ে উঠেছে ‘চেলো শো’-এর গল্প ,যেখানে বেড়ে উঠেছেন নলিন। তার পর তিক্ত-মধুর পথ চলা। মূল চরিত্র ‘সময়’-এর ভূমিকায় অভিনয় করেছেন দু’জন। এক বালকের বয়ঃসন্ধি ঘিরে আবর্তিত হয়েছে আখ্যান। সঙ্গে সূক্ষ্ম জাদুর ছোঁয়া। ছেলের শেষকৃত্য সেরে ছেলের অভিনীত সিনেমা দেখতে যাবেন বাবা। তিনি বলছেন অন্তত ছেলেটাকে নড়াচাড়া করতে তো দেখা যাবে, শেষবারের মতো। সিনেমার কলা কুশলী থেকে শুরু করে পরিচালক প্রযোজক প্রত্যেকেই বলছেন এমন ঘটনা যে ঘটতে পারে সত্যিই ভাবা যায় নি!

Related articles

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...