Saturday, April 4, 2026

মহেশতলায় ভয়াবহ বি*স্ফোরণ, জখম ৫

Date:

Share post:

মহেশতলায় রবীন্দ্রনগরী এলাকায় ভয়াবহ বিস্ফোরণ।গুরুতর আহত ৩ শিশুসহ ৫ জন। অগ্নিদগ্ধ সকলেই একই পরিবারের সদস্য বলে জানা গিয়েছে। তাদের এসএসকেম হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনাস্থলে রয়েছে পুলিশ। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে ফরেন্সিক টিম।

আরও পড়ুন: জম্মু ও কাশ্মীরে দুটি যাত্রিবাহী বাসে বিস্ফোরণ, তদন্তে পুলিশ

বুধবার ভোরে রবীন্দ্রনগর থানা এলাকার একটি  বাড়িতে এই বিস্ফোরণ ঘটে।যদিও বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি। পুলিশের প্রাথমিক অনুমান,  চা বানানোর সময় স্টোভ জ্বালাতেই বিস্ফোরণ হয়।গ্যাস সিলিন্ডার লিক করে ভেপার ক্লাউড তৈরি হওয়ার দরুণ ঘটনাটি ঘটে।তবে, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে অ্যাসবেস্টসের ছাউনি উড়ে যায়। এমনকি ক্ষতিগ্রস্থ হয়েছে বাড়ির জানলা,দরজাও।দুমড়ে-মুচড়ে যায় সিলিং ফ্যান।

বিস্ফোরণের জেরে আহত হয়েছেন সন্দীপ যাদব, তাঁর স্ত্রী রানি এবং তাঁদের ১১, ৭ এবং ৬ বছরের তিন ছেলেমেয়ে। বিস্ফোরণে সকলেই ঝলসে যান।  বিস্ফোরণের খবর পেয়ে এ দিন সকালে পুলিশের তরফেই ঘটনাস্থলে অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। এরপর তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে পুলিশ।

Related articles

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...