Sunday, March 29, 2026

মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের জের, সান্ধ্য বৃষ্টিতে ভিজল তিলোত্তমা

Date:

Share post:

আবহাওয়া দফতরের (Weather Offlice) পূর্বাভাস ছিলই। আর সেই পূর্বাভাসকে সত্যি করেই ঝেঁপে বৃষ্টি (Heavy Rain) শহর কলকাতায় (Kolkata)। বুধবার বিকেলের পরই কালো মেঘে ছেয়ে যায় আকাশ। তারপরই নেমে আসে অকাল সন্ধে। মঙ্গলবার রাতে শহর কলকাতা সহ রাজ্যের একাধিক জায়গায় ঝমঝমিয়ে বৃষ্টির পর বুধবার সকাল থেকে রোদ ঝলমলেই ছিল তিলোত্তমার আকাশ। কিন্তু দুপুর গড়িয়ে বিকেল নামতেই মুখ ভার আকাশের। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক ঘণ্টা বৃষ্টি চলবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

তবে এদিনের সাময়িক বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতার একাধিক রাস্তা। সেন্ট্রাল অ্যাভিনিউ (Central Avenue), ঠনঠনিয়া কালীবাড়ি এলাকা, মহত্মা গান্ধী রোড (Mahata Gandhi Road), কলেজ স্ট্রিট (College Street) সহ একাধিক রাস্তা জলমগ্ন (Submerged) হয়ে পড়ে। তবে আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, এদিন কলকাতা (Kolkata) ও হাওড়ার (Howrah) বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে কলকাতা পুরসভার (KMC) কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় জমা জল নামানোর কাজ শুরু করেছেন।

এদিকে বুধবার হাওয়া অফিস সাফ জানিয়েছে, মধ্য বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। ওই ঘূর্ণাবর্তের জেরে বুধ এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আরও পড়ুন- মোমিনপুরকাণ্ডে হাই কোর্টের নির্দেশে SIT গঠন, স্যোশাল মিডিয়ায় উস্কানিমূলক পোস্টে কড়া ব্যবস্থা: বিনীত


Related articles

অবাধ ভোটের লক্ষ্যে বেনজির নজরদারি, ‘বুথ ক্যাপচারিং’ রুখতে নয়া দাওয়াই সিইও-র

স্বচ্ছ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে এ বার বেনজির পদক্ষেপ করতে চলেছে নির্বাচন কমিশন। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে...

দুই কিস্তি নয়, ৩১ মার্চের মধ্যেই বকেয়া ডিএ একসঙ্গেই মেটানোর নির্দেশিকা রাজ্যের 

বকেয়া মহার্ঘ ভাতা (ডিএ) নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পূর্বের নির্দেশে আংশিক পরিবর্তন করে জানানো হয়েছে, ২০১৬...

নির্বাচনী প্রচারের ফাঁকে মহাবীর মন্দির পরিদর্শনে মুখ্যমন্ত্রী, আপ্লুত পুরুলিয়ার আমলাপাড়া

লোকসভা নির্বাচনের প্রচার ঘিরে এখন তপ্ত লালমাটির জেলা। শনিবার রঘুনাথপুর ও কাশীপুরে জোড়া সভা শেষ করে জেলা শহর...

নাগরিকত্ব হরণের চেষ্টার প্রতিবাদ: রাসবিহারীর সভায় বিজেপি ও কমিশনের বিরুদ্ধে জোটবদ্ধ গণমঞ্চ-একতা মঞ্চ

বাঙালির নাগরিকত্ব ও ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে ফের সরব হল নাগরিক সমাজ। শনিবার দক্ষিণ কলকাতার রাসবিহারীতে ‘দেশ বাঁচাও...