Monday, April 6, 2026

বোর্ড সভাপতি থেকে সরে গিয়ে কী বললেন অভিমানী সৌরভ?

Date:

Share post:

দ্বিতীয়বারের জন‍্য ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) সভাপতি পদে বসছেন না সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। সব ঠিক থাকলে ভারতীয় ক্রিকেটের মসনদে মহারাজের জায়গায় বসতে চলেছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার রজার বিনি (Roger Binny)। বিনিই হতে চলেছেন বিসিসিআইয়ের নতুন সভাপতি। আর এই নিয়ে এবার মুখ খুললেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, সারা জীবন কেউ প্রশাসক থাকতে পারে না। সবাইকেই জীবনের একটা সময় প্রত্যাখ্যাত হতে হয়।

বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে এক বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন,” প্রশাসক হিসাবে অনেকটা সময় কাটিয়েছি। তবে খেলাধুলো অনেক বেশি কঠিন ছিল। তবে যে সময়টা বোর্ডে কাটিয়েছি, তা অনেক উপভোগ করেছি। খেয়াল করলে দেখবেন, গত তিন বছরে ভারতীয় ক্রিকেটে অনেক কিছুই হয়েছে। করোনার মতো সময়ে সফল ভাবে আইপিএল আয়োজন করেছি আমরা। কমনওয়েলথ গেমসে ভারতের মহিলা ক্রিকেট দল রুপো পেয়েছে। ভারতের পুরুষ দল বিদেশের মাটিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। ভারতীয় ক্রিকেটে একটা অন্য রকম শক্তি দেখা যাচ্ছে। তবে ক্রিকেটার হিসাবে সময়টা আলাদা ছিল। সারা জীবন ধরে কেউ প্রশাসক থাকতে পারে না।”

এর পাশাপাশি মহারাজ আরও বলেন,” খেলাধুলায় প্রতিদিন শূন্য থেকে শুরু করতে হয়। কেউ বঞ্চিত হবে। কেউ সফল হবে। কেউ ব্যর্থ হবে। কিন্তু নিজের উপর আস্থা রাখতে হবে। আমি একসময় প্রশাসক হিসেবে কাজ করেছি। এখন সেখান থেকে বেরিয়ে অন্য কিছু করতেই পারি। ”

আগামী ১৮ অক্টোবর ভারতীয় ক্রিকেট বোর্ডের এজিএম। সেখানেই সরকারিভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে ঘোষণা করা হবে রজার বিনির নাম।

আরও পড়ুন:Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...