Monday, April 6, 2026

দিল্লিতে আইবি আধিকারিক খু*নে ২ বছর পর গ্ৰেফতার মূল অপরাধী

Date:

Share post:

দু’বছরেরও বেশি সময় গা ঢাকা দিয়ে থাকার পর অবশেষে আইবি আধিকারিক অঙ্কিত শর্মা খু*নে মূল অভিযুক্ত মুঞ্জতাজিম ওরফে মুসা কুরেশি গ্রেফতার। ২০২০ সালের দিল্লি হিংসায় দুষ্কৃতীদের হাতে খুন হন আইবি আধিকারিক অঙ্কিত শর্মা। সেই ঘটনাতেই মূল অভিযুক্ত মুসার টাওয়ার লোকেশন ট্র্যাক করে তেলেঙ্গানা থেকে তাকে গ্রেপ্তার করলো দিল্লি পুলিশের স্পেশাল সেল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩৪ বছর বয়সি এই মুসা উত্তর পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকার বাসিন্দা। ১০ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে এক মহিলাকে অপহরণ ও ধ*র্ষণের অভিযোগ রয়েছে কুরেশির বিরুদ্ধে। তার খোঁজ দিলে ৫০ হাজার টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল।

উল্লেখ্য, সংশোধিত নাগরিকত্ব আইনের সমর্থন ও সিএএ বিরোধী আন্দোলনের প্রতিবাদে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসের শেষেই উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে রাজধানীর প্রায় সর্বত্র। সেই সময় চাঁদ বাগ এলাকায় খুন হয়েছিলেন আইবি আধিকারিক অঙ্কির শর্মা। তাঁকে ৫২ বার কুপিয়ে দেহ ড্রেনে ফেলে রেখে যায়। এই খুনের ঘটনায় মূল যুক্ত ছিল মুসা কুরেসি। তবে দু বছর ধরে তার সন্ধানে তল্লাশি চালানো হলেও খোঁজ মেলেনি। সম্প্রতি ভার্চুয়াল নম্বর থেকে ভাইকে ফোন করেছিল মুসা। আর সেই ফোনের সূত্র ধরে লোকেশন ট্র্যাক করে জানা যায় তেলেঙ্গানায় লুকিয়ে রয়েছে সে। এরপর বিশেষ দল গঠন করে তেলেঙ্গানা থেকে গ্রেফতার করা হয় তাকে।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...