Monday, March 16, 2026

এফসি গোয়ার কাছে হারলেও, দলের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ

Date:

Share post:

আইএসএলে (ISL) যোগ দেওয়ার পর বুধবার ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রথম খেলতে নামে ইস্টবেঙ্গল (EastBengal)। কিন্তু শেষ মুহূর্তের গোলে স্বপ্নভঙ্গ লাল-হলুদের। খেলা শেষের কয়েক মুহূর্ত আগে গোল খেয়ে ঘরের মাঠে এফসি গোয়ার ( FC Goa) বিরুদ্ধে হেরে যায় স্টিফেন কনস্ট‍্যান্টাইনের দল। ২-১ গোলে হেরে যায় লাল-হলুদ ব্রিগেড। তবে দল হারলেও ছেলেদের পারফরম্যান্সে খুশি লাল-হলুদ কোচ। বললেন দ্বিতীয়ার্ধে ম‍্যাচে আমাদের আধিপত্য ছিল।

ম‍্যাচ শেষে লাল-হলুদ কোচ বলেন,” প্রথমার্ধে এফসি গোয়া অবশ্যই ভাল খেলেছে। আমরা একটু চাপে পড়েছিলাম। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচে শাসন করেছি আমরা। জানি না ওদের গোলরক্ষক কী করে মাঠে ছিল? সুহেরকে ও রকম ফাউলের পর সরাসরি লাল কার্ড দেখানো উচিত ছিল রেফারির। বিপক্ষকে দশ জনে পেলে আমাদের সুবিধাই হত। গত দুটো ম্যাচেই আমাদের পক্ষে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়নি।”

এখানেই না থেমে স্টিফেন আরও বলেন,” দ্বিতীয়ার্ধে যে গোলটা খেয়েছি তাতে হতাশ ঠিকই। তবে এটা ভেবে অন্তত খুশি যে, বাকি মরশুমে আমরা কেমন খেলব, তার একটা আভাস আজ পাওয়া গিয়েছে। এই ধরনের পারফরম্যান্সই আমরা উপহার দিতে চাই। আমি বিশ্বাস করি, নিজেদের ভাগ্য নিজেদেরই গড়তে হয়। আমরা এখন নিজেদের একটা পরিচয় তৈরি করার চেষ্টা করছি। আমাদের নতুন ফুটবলার, নতুন দল, চার সপ্তাহের অনুশীলনে আইএসএল খেলতে নামতে হয়েছে। যখন এসেছিলাম, হাতে মাত্র ১২ জন ফুটবলার ছিল। তারপরে অনেকে এসেছে। হেরে অজুহাত দিতে চাই না। সত্যি বলতে, এখন দলের খাতায় ছ’পয়েন্ট থাকলে খুশিই হতাম।”

আরও পড়ুন:সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে মহারাজকে, ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...