Monday, June 8, 2026

সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে মহারাজকে, ইঙ্গিত দিলেন স্বয়ং নিজেই

Date:

Share post:

বিসিসিআই (BCCI) সভাপতির পদ ছেড়ে এবার অন‍্য ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly)। বৃহস্পতিবার এক বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে এমনটাই ইঙ্গিত দিলেন মহারাজ। তবে ভবিষ্যতে কী করবেন তিনি তা স্পষ্ট করে না বললেও অন্য কিছু করার কথা জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) বা সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) যে একদিনে তৈরি হয় না। এমনটাও জানাতে ভুললেন না মহারাজ।

বৃহস্পতিবার কলকাতায় বেসরকারি ব‍্যাঙ্কের অনুষ্ঠানে এসে সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ”সমস্ত কিছুরই একটা শেষ রয়েছে। শূন্য থেকেই সমস্ত কিছু শুরু করতে হয়। কোনও কিছুই একদিনে তৈরি হয় না। নরেন্দ্র মোদি একদিনে প্রধানমন্ত্রী হননি। সচিনের সফল হওয়ার পেছনেও দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। আমি এতদিন প্রশাসক ছিলাম এখন অন্য কিছু করব।”

অনুষ্ঠানে একটি ভিডিও দেখান হয়, যেখানে দেখা যায় বল করছেন স্টুয়ার্ট বিনি। সেই ভিডিও নিয়ে কথা বলার পাশাপাশি সম্ভাব্য বোর্ড সভাপতি রজার বিনিকেও খোঁচা দিলেন প্রাক্তন বিসিসিআই সভাপতি। তিনি বলেন, ”এটা কিন্তু রজার বিনি নন, স্টুয়ার্ট বিনি।”

সামনেই টি২০ বিশ্বকাপ। সেখানে ভারত ভাল খেলবে বলেই আশাবাদী সৌরভ। তিনি বলেন, ”রোহিত শর্মার ভারত যথেষ্ট ভাল দল। প্রস্তুতি নেওয়ার পাশপাশি অস্ট্রেলিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা। আমি দেখলাম। দারুণ দল আশা করব ভাল খেলবে।”

আরও পড়ুন:বোর্ড সভাপতি থেকে সরে গিয়ে কী বললেন অভিমানী সৌরভ?

Related articles

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...