Friday, April 3, 2026

গান্ধী মূর্তির পাদদেশে চাকরীপ্রার্থীদের আর ধর্না নয়, নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

গান্ধী মূর্তির পাদদেশে ধর্না আর নয়। বৃহস্পতিবার টেট চাকরিপ্রার্থীদের এমনটাই সাফ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। এর আগে পাঁচ দিনের জন্য অনুমতি পেয়েছিলেন তাঁরা।কিন্তু সেই কর্মসূচির মেয়াদ শেষ হয়েছে। তাই আর ধর্না চালিয়ে যেতে পারবেন না চাকরীপ্রার্থীরা বলে সাফ জানিয়ে দিলেন হাইকোর্টের বিচারপতি।

আরও পড়ুন:চাকরিপ্রার্থীদের ধর্না মঞ্চে প্ল্যাকার্ড হাতে মাংস বিক্রেতা বিজেপি কর্মী! তুমুল বিতর্ক

গত ১৬ই সেপ্টেম্বর থেকে পাঁচ দিনের জন্য ২০১৪-র টেট চাকরিপ্রার্থীদের গান্ধী মূর্তির পাদদেশে বসার অনুমতি দিয়েছিল হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্থা সেই অনুমতি দিয়েছিলেন। তার মেয়াদ শেষ হয় ২১ সেপ্টেম্বর।ফের ধর্না কর্মসূচি করতে চেয়ে হাইকোর্টে আবেদন করেন ওই চাকরিপ্রার্থীরা।

এদিন বিচারপতি হিরন্ময় ভট্টাচার্য তাঁর পর্যবেক্ষণে বলেন, ধর্না যদি চালিয়ে যাওয়ার পরিকল্পনা থাকত তাহলে কেন আগেই সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়নি? বিচারপতির কথায়, সিঙ্গল বেঞ্চের আগের রায়কে আবেদনকারীরা চ্যালেঞ্জ করতে পারতেন। তা না করে ফের অনুমতি চাওয়া হচ্ছে। এর পরই ওই ৫০ জন টেট চাকরিপ্রার্থীর আবেদন খারিজ করে দেয় উচ্চ আদালত।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...