Monday, April 6, 2026

নৃশংস! ধ*র্ষণের পর প্রমাণ লোপাটে শ্বাসনালী কাটল অভিযুক্ত, উত্তপ্ত মালদহের চাঁচল

Date:

Share post:

ধ*র্ষণের পর প্রমাণ লোপাটের জন্য নাবালিকার শ্বাসনালী কেটে মারার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত মালদহের (Malda) চাঁচলের গৌরহণ্ড গ্রাম। পুলিশের প্রাথমিক অনুমান, ধ*র্ষণের পর প্রমাণ লোপাটের জন্যই নাবালিকাকে খুন করা হয়েছে। এদিকে বুধবার রাতেই অভিযুক্তকে (Accused) ধরে বেদম পেটায় স্থানীয়রা। পরে চাঁচল থানার পুলিশ (Police) ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে।

মালদহের চাঁচল এলাকার গৌরহণ্ড গ্রামের বাসিন্দা নাবালিকা। বুধবার গভীর রাতে এলাকা থেকেই তাঁর শ্বাসনালী কাটা ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। এলাকারই এক যুবকের দিকে অভিযোগের আঙুল তুলছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, ওই যুবক তন্ত্রসাধনা করেন। স্থানীয় শ্মশানেই থাকতেন তিনি। এদিকে বুধবার রাতেই যুবককে আটক করে বেধড়ক মারধর করেন উত্তেজিত জনতা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকার দেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের (Post Mortem) জন্য পাঠায়। ঘটনার তদন্ত (Investigation) শুরু হয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে না এলে মৃ*ত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...