Saturday, March 28, 2026

কৃষি পণ্য কেনাবেচায় নানা অভিযোগ, ১৯ তারিখ মধ্যস্থতা-বৈঠক কৃষিমন্ত্রী শোভনদেবের

Date:

Share post:

অতিরিক্ত দাম নেওয়া-সহ সার সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানে বিভিন্ন সার উৎপাদক সংস্থা এবং ডিলারদের সঙ্গে বৈঠকে বসছে রাজ্য সরকার। ১৯ তারিখ কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের (Sobhandev Chatterjee) পৌরহিত্যে ওই বৈঠকে বিভিন্ন সার উৎপাদক সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের ডাকা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে কৃষিমন্ত্রী জানিয়েছেন, সার ব্যবসায়ীদের একাংশ কৃষকদের কাছ থেকে সারের বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ পেয়েছেন। এদিনও একটি কৃষক (Farmer) সংগঠন এ বিষয়ে তাঁকে স্মারকলিপি দিয়েছে। আবার সার ব্যবসায়ীদের অভিযোগ, উৎপাদকদের একাংশ তাঁদের উপর বিভিন্ন শর্ত চাপিয়ে দিচ্ছেন। সার কিনতে গেলে কীটনাশক, বীজ ইত্যাদি কিনতে বাধ্য করা হচ্ছে। শোভনদেব বলেন, উভয় পক্ষকেই বৈঠকে ডাকা হয়েছে। দুপক্ষই মুখোমুখি বসে অভিযোগ ও মতামত জানাবে। রাজ্য সরকার মধ্যস্থতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করবে। তবে কৃষকদের কাছ থেকে সারের বেশি দাম নেওয়ার বিষয়টি সরকার কখনওই বরদাস্ত করবে না বলে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী।

আরও পড়ুন:কালীপুজো-দীপাবলির আতসবাজি নিয়ে সতর্ক প্রশাসন, কড়া বার্তা পরিবেশ মন্ত্রীর

Related articles

বাঙালি-বিদ্বেষে সমর্থকদের মার: জামসেদপুরে এবার মোহন-সমর্থকদের বিশেষ ব্যবস্থা

এক বছর আগে সেই মোহনবাগানের খেলা জামসেদপুরের মাঠে। মাঠের উত্তাপ যখন পৌঁছে গিয়েছিল গ্যালারিতে, তখন তার শিকার হয়েছিলেন...

লাভপুরে সভা সেরে সতীপীঠে অভিষেক, ফুল্লরা মন্দিরে পুজোতে ভিড়ের ঢল

বীরভূমের লাভপুরে নির্বাচনী জনসভা শেষ করেই সরাসরি সতীপীঠে পৌঁছালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...

দ্বিতীয় শীতলকুচির ছক? আধাসেনার ক্ষমতা বৃদ্ধি ও SIR-এর প্রতিবাদে বিক্ষোভ বাংলা পক্ষের 

রাজ্যের লক্ষ লক্ষ বৈধ বাঙালির ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত এবং নির্বাচন প্রক্রিয়ায় আধাসেনার অবাধ ক্ষমতা বৃদ্ধির প্রতিবাদে কলকাতার...

ভবানীপুরে বিজেপি প্রার্থীর ‘বেআইনি’ দলীয় শিবির! কমিশনে নালিশ তৃণমূলের

নন্দীগ্রামে পায়ের তলার মাটি শক্ত নয়, বুঝে পূর্ব মেদিনীপুর থেকে উজিয়ে কলকাতার ভবনীপুরে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী (Shubhendu...