Monday, April 6, 2026

রোগীর পরিবারের হাতে নিগৃহীত মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক

Date:

Share post:

রোগীর পরিবারের নানা অভিযোগ ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল বহরমপুরের (Baharampur) নার্সিংহোম চত্বর। রোগীর পরিবারের হাতে হেনস্তার শিকার হলেন মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH)।  এই ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।

ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দুপুরে। বহরমপুরের বেসরকারি নার্সিংহোমের এক রোগীকে ভুল চিকিৎসা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। নার্সিংহোম চত্বরে থেকে সেই অশান্তির রেশ পৌঁছে যায় সিএমওএইচ অফিসে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সেই রোষের শিকার হন । খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে উদ্ধার করে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সন্দীপ স্যান্যালকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবি তুলেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেন (Santanu Sen)।

বহরমপুর থানার বুটারডাঙা এলাকার বাসিন্দা গোলবাহার শেখ পেটে ব্যথা নিয়ে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাস চারেক আগে। সেখানে তাঁর অ্যাপেনডিক্স (Apendix) অপারেশন করা হয়। কিছুদিন পরে তাঁর পেটে সংক্রমণ ছড়াতে থাকে। তাঁকে নিয়ে যাওয়া হয় বহরমপুরের একটি বেসরকারি নার্সিংহোমে। সেখানে ফের তাঁর অপারেশন হয়। গোলবাহার শেখের পরিবারের অভিযোগ, নার্সিংহোম কর্তৃপক্ষ এসব অপারেশন বাবদ প্রায় ৩ লক্ষ টাকার বিল দিয়েছে, যা তাঁদের পক্ষে দেওয়া সম্ভব নয়। বর্তমানে রোগীর অবস্থাও আশঙ্কাজনক।
এই সমস্ত অভিযোগ তুলে প্রচুর লোকজন সঙ্গে নিয়ে বহরমপুর সিএমওএইচ অফিসে হাজির হন। সেই অভিযোগকে ঘিরে সিএমওইচ-কে মারধর করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। কোনওক্রমে উদ্ধার করা হয় সন্দীপবাবুকে।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...