Tuesday, June 9, 2026

Corona Update: করোনা মোকাবিলায় ব্যর্থ অক্সফোর্ডের ন্যাসাল ভ্যাকসিন !

Date:

Share post:

দেশ তথা বিশ্বজুড়ে কমেছে করোনা (Corona) ভাইরাসের দাপট। কিন্তু বিজ্ঞানীরা বলছেন এখনই প্রভাব পুরোপুরি কাটছে না। যত দ্রুত সম্ভব ভ্যাকসিন (Vaccine) দেবার কাজ শেষ করতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় দাঁড়িয়ে এবার করোনা প্রতিরোধে বড় ধাক্কা। ব্যর্থ হল অক্সফোর্ডের (Oxford) ন্যাসাল ভ্যাকসিন (Nasal vaccine) । ব্রিটিশ সংস্থা অ্যাস্ট্রাজেনেকা (AstraZeneca) এবং অক্সফোর্ডের (Oxford) বিজ্ঞানীদের যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছিল ন্যাসাল ভ্যাকসিন। কিন্তু প্রত্যাশামতো ফল দিতে পারল না এই ভ্যাকসিন (Vaccine) ।

একেবারে প্রাথমিক পর্যায়ে মহড়া শুরু হয়েছিল অক্সফোর্ডের তরফ থেকে। কিছুদিন আগেই ভারত বায়োটেকের ন্যাসাল ভ্যাকসিনকে ছাড়পত্র দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইনজেকশনের মাধ্যমে ভ্যাকসিন দেওয়ার পরিবর্তে নাকে সরাসরি ড্রপের মাধ্যমে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চলছিল। বেশ কয়েকজনের শরীরে এইভাবে প্রতিষেধক দেওয়ার পরে দেখা যায়, প্রত্যাশামতো তাদের দেহ অনাক্রম্যতা বা রোগ প্রতিরোধক ক্ষমতা গড়ে তুলতে পারিনি। এক কথায় বলা যায় এই পদ্ধতি সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে। তাই এবার অ্যাস্ট্রোজেনেকার (AstraZeneca) ন্যাসাল ভ্যাকসিনের ব্যর্থতার পরে কীভাবে এগোবে ভারত বায়োটেক সেই নিয়েই চিন্তায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...