Monday, April 6, 2026

অপরাধীদের ধরতে গিয়ে উত্তরাখণ্ডে ধুন্ধুমার! যোগীর পুলিশের গুলিতে প্রাণ গেল বিজেপি নেতার স্ত্রীর

Date:

Share post:

অপরাধীকে ধরতে গিয়ে উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড (Uttarpradesh Uttarakhand) সীমান্তে ধুন্ধুমার। পুলিশ-দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে প্রাণ গেল এক বিজেপি নেতার স্ত্রীর (Wife of BJP Leader)। বুধবার রাতে উত্তরাখণ্ডের (Uttarakhand) এক গ্রামে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় যোগী রাজ্যের পুলিশকে (Uttar Pradesh Police)। অন্যদিকে অপরাধীকে ধরতে গুলি চালায় উত্তরপ্রদেশ পুলিশ। ঘটনায় স্থানীয় এক বিজেপি নেতার স্ত্রীর মৃ*ত্যু হয় বলে খবর।

জাফর আলি (Zafar Ali) নামক এক কুখ্যাত দুষ্কৃ*তীকে ধরতে গিয়েছিল পুলিশ। জাফর উত্তরপ্রদেশের সীমান্ত পার করে জাসপুরের ভরতপুর নামক যে গ্রামে ঢুকে পড়ে, সেটি উত্তরাখণ্ডের মধ্যে পড়ে। পরে সেই গ্রামেরই একটি বাড়িতে লুকিয়ে পড়ে জাফর ও তার সঙ্গীরা। সেখানেই জাফরকে ধরতে গেলে বাধার মুখে পড়তে হয় উত্তরপ্রদেশ পুলিশকে। মাফিয়া জাফরের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা।

তবে এদিন জাফরকে ধরতে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জবাবে পাল্টা গুলি চালায় পুলিশও। ক্রসফায়ারের (Crossfire) জেরে জাসপুরের বিজেপি ব্লক সভাপতি গুরতাজ ভুল্লারের (Gurtaj Bhullar) স্ত্রী গুরপ্রীত কউর (Gurpreet Kaur) গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলেই মারা যান তিনি। এরপরই পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। অবরোধ করা হয় জাতীয় সড়ক (National Highway)। এদিকে দুষ্কৃ*তীদের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশের পাঁচজন জখম হয়েছেন বলে খবর। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক (Critical)।

ভুল্লার জানিয়েছেন, আমার স্ত্রীর জন্য ন্যায়বিচার পেতে আমি সিবিআই (CBI Investigation) তদন্ত চাই। আমরা কোনও গুলি বা অস্ত্র ব্যবহার করিনি। তিনি আরও বলেন, এটি একটি বড় ষড়যন্ত্র (Conspiracy)। অপরাধীরা কাশীপুর হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছেন বলেও অভিযোগ করেন ব্লক প্রধান।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...