Saturday, April 4, 2026

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা, এক পুলিশ অফিসার-সহ নিহত ৫

Date:

Share post:

মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলা। বৃহস্পতিবার রাতেনউত্তর ক্যারোলিনায় এলোপাথাড়ি গুলি চালায় বন্দুকবাজরা। এই হিংসাত্মক ঘটনায় এখনও পর্যন্ত এক পুলিশ অফিসার-সহ ৫ জনের মৃত্যু হয়েছে। আহও হয়েছেন বেশ কয়েকজন।

পুলিশ রিপোর্ট অনুযায়ী, সন্দেহভাজন বন্দুকধারী একজন যুবক। যার কাছে বড় বন্দুক ছিল। এই ঘটনার পরেই গোটা এলাকা ঘিরে ফেলা হয়। জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রয়োজন ছাড়া এলাকার মানুষকে রাস্তায় না বের হওয়ার জন্য বলা হয়েছে।

আহতদের চিকিৎসার জন্য ওয়াকমেড হাসপাতালে ভর্তি করা হয়। শ্যুটারকে অবিলম্বে আটক করার জন্য রাজ্য আইন প্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন মেয়র। রাজ্য ও স্থানীয় আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন এবং শ্যুট বন্ধ করে মানুষকে সুরক্ষিত রাখার জন্য কাজ করছেন।

জানা যাচ্ছে, অভিযুক্ত হঠােৎ করেই ভিড় এলাকাতে আসে এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে দেয়। ভিড়ে যে বন্দুকের সামনে আসে তাঁকে লক্ষ্য করেই ওই ব্যক্তি গুলি চালাতে থাকে। গান ভায়োলেন্স আর্কাইভ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গান ভায়োলেন্স মার্কিন যুক্তরাষ্ট্রে বন্দুক বড় সমস্যা। ২০২২ এই বন্দুকবাজের হামলায় ৩৪ হাজারের বেশি লোক মারা গিয়েছে এবং অর্ধেকেরও বেশি মানুষ আত্মহত্যা করেছে।

আরও পড়ুন:শুভেন্দুকে তলব পুলিশের, হাজিরা দেবেন বিরোধী দলনেতা?

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...