Friday, April 3, 2026

মাত্র সাড়ে ৬ হাজার টাকা ভাতায় কীভাবে বিদেশে ভ্রমণ ? কাঁথি থানায় ফের তলব সৌমেন্দুকে

Date:

Share post:

‘দুর্নীতি’ মামলায় শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুকে ফের কাঁথি থানায় তলব করা হয়েছে শুক্রবার। তার আগে নতুন করে একটি নোটিস দেওয়া হয়েছে কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা সৌমেন্দু অধিকারী। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালে একটি আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ দেখতে ইংল্যান্ডে গিয়েছিলেন শিশির-পুত্র। কিন্তু সামান্য সরকারি ভাতায় কী ভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে বিনোদনের জন্য বিদেশে গেলেন, তা নিয়ে আজ জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০১৯ সালের জুন মাসে বিশ্বকাপ ক্রিকেটের একটি ম্যাচ দেখতে গিয়েছিলেন সৌমেন্দু। খরচ করেছিলেন প্রায় সাড়ে ১৮ লক্ষ টাকা। কিন্তু সৌমেন্দু তখন কাঁথি পুরসভার চেয়ারম্যান। ভাতা পেতেন মাত্র সাড়ে ৬ হাজার টাকা। প্রশ্ন, তা হলে কী ভাবে এত অর্থব্যয় করে বিদেশযাত্রা করলেন?

একই সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও একটি নোটিস পাঠিয়েছে তমলুক থানা। তাঁর বিরুদ্ধে জনসভায় বিতর্কিত মন্তব্যের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, কাঁথি পুরসভার ৪ নং ওয়ার্ডের তৎকালীন এবং বর্তমান কাউন্সিলর আলেম আলি খান, জাভেদ আখতার এবং রামচন্দ্র পণ্ডারাও ছিলেন সৌমেন্দুর সঙ্গে।

শুক্রবারই কাঁথি প্রভাতকুমার কলেজের নির্মাণের কাজে ‘দুর্নীতি’র অভিযোগে কাঁথি থানায় হাজির হওয়ার কথা সৌমেন্দুর। এর আগে দু’বার দু’টি পৃথক ‘দুর্নীতি’ মামলায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। যা নিয়ে সৌমেন্দু অভিযোগ করেছেন, তাঁকে হেনস্থা করা হচ্ছে।

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...