Sunday, June 7, 2026

ধোনির জীবনে আইডল কে? জানালেন স্বয়ং মাহি নিজেই

Date:

Share post:

তিনি যুব সমাজের কাছে অনুপ্রেরণা। তাঁর ক্রিকেটিয় সাফল্য ভারতীয় ক্রিকেটে এক একটি নিদর্শন। ভারত তথা বিশ্বের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট বা অধিনায়ক তিনি। যার কথা বলা হচ্ছে তিনি আর অন‍্য কেউ নন, তিনি হলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তার অধিনায়কত্ব হোক কিংবা উইকেট কিপিং, ব্যাটিং হোক কিংবা ম্যাচের মাঝে কঠিন সিদ্ধান্ত, সব বিষয়েই তার পারদর্শিতা দেশের যুব সমাজকে অনুপ্রেরণা যোগায়। শুধু সমর্থক নয় ধোনি অনেক নামি-দামি ক্রিকেটারদের কাছেও আইডল। কিন্তু ধোনির আইডল কে? সম্প্রতি সেই রহস্যভেদ করলেন মাহি নিজে।

সম্প্রতি ধোনির আইপিএল ফ্রাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস তাদের টুইটার অ্যাকাউন্ট একটি ভিডিও পোস্ট করে। যেখানে ধোনি জানিয়েছেন তার ক্রিকেটীয় আইডল সচিন রমেশ তেন্ডুলকর। ভিডিওটে দেখা যাচ্ছে, অনুরাগীদের প্রশ্নের উত্তর দিচ্ছেন ক্যাপ্টেন কুল। সেখানে তাকে প্রশ্ন করা হয় তাঁর আইডল কে? সেখানে মাহি বলেন, সচিন তেন্ডুলকর। ছোটবেলা থেকে তাঁর খেলা দেখে এসেছি। ওনার মত খেলতে চেয়েছি, কিন্তু পড়ে বুঝতে পারি ওনার মত খেলা সম্ভব নয়, ওনিই সেরা। মন থেকে সবসময় ওনার মত খেলতে চেয়েছি।”

আরও পড়ুন:বিশ্বকাপের আগে বিরাট সমস্যায় নেইমার, তাঁর বিরুদ্ধে কারাদণ্ডের আবেদন করল এক সংস্থা

Related articles

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...

আটার বদলে পচা গম! রেশন দোকানে মাটিতে খাদ্যসামগ্রী ঢেলে প্রতিবাদ গ্রাহকদের 

রেশনের গমে মিশে রয়েছে বালি, নুড়ি-পাথর, এমনকি ছেঁড়া কাপড়ের টুকরোও! কোথাও আবার আটার বদলে দেওয়া হচ্ছে পোকায় ধরা...

১৪০০ কিলোমিটার পেরিয়ে অধ্যাপিকাকে খুনের ছক, বর্ধমান থেকে গ্রেফতার দম্পতি 

ফ্ল্যাট থেকে অধ্যাপিকার রক্তাক্ত দেহ উদ্ধারের কয়েক দিনের মধ্যেই তদন্তে বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীন...