Friday, April 3, 2026

বউবাজারে বন্ধ হল মেট্রোর কাজ, ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত

Date:

Share post:

পুজোর ঠিক পরই ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের কাজ শুরু করেছিল কর্তৃপক্ষ। শুরু হয়েছিল কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ।  আর তাতেই ফের বিপত্তি। বউবাজারের দুর্গাপিতুরি লেনের পাশের গলি মদন দত্ত লেন ও বিবি গাঙ্গুলি স্ট্রিটের কয়েকটি বাড়িতে ফাটল দেখা যায়। ভোরেই একে একে ঘর ছাড়েন বাসিন্দারা। জনরোষের মুখে পড়তে হয় মেট্রো আধিকারিকদের। পরিস্থিতি দেখেশুনে নিরাপত্তার স্বার্থে আপাতত মেট্রোর কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল KMRCL। তবে মেট্রোর কাজ বেশিদিন ফেলে রাখতে চান না বলে জানিয়েছেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন:বউবাজারে ফের ফাটল, মেট্রো কর্তৃপক্ষকে তুলোধনা মেয়র ফিরহাদ হাকিমের

প্রসঙ্গত, বউবাজারের মদন দত্ত লেনে মাটির নিচে চলছিল কেমিক্যাল গ্রাউটিংয়ের কাজ। অর্থাৎ ক্রস প্যাসেজ তৈরির সময় মাটি শক্ত করার কাজ চলছিল। তার জন্য মাটিতে রাসায়নিক  প্রয়োগ করা হয়েছিল। শুক্রবার থেকেই শুরু হয় কাজ। ভবিষ্যতের বিপর্যয় এড়ানোর জন্যই কেমিক্যাল গ্রাউটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল মেট্রো কর্তৃপক্ষ। সেই পদ্ধতিই বিপদের কারণ হয়ে দাঁড়াল। ফের ঘরছাড়া হতে হল বহু মানুষকে।গোটা ঘটনাকে ঘিরে এলাকায় তৈরি হয়েছে আতঙ্ক।

মেট্রোয় গ্রাউটিংয়ের কাজ চলাকালীন মাটি ফুঁড়ে জল ঢুকতে থাকে।যে বক্স বা চৌবাচ্চা করা আছে সেখানেই জল ঢোকে । এর জেরেই একাধিক বাড়িতে ফাটল দেখা দিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান।  এখনও পর্যন্ত জল ঢোকা বা বেরনো বন্ধ করা যায়নি।তারমধ্যেই বৃষ্টি শুরু হতেই চিন্তা বাড়াচ্ছে KMRCL-এর। সমস্যা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...