Friday, June 5, 2026

বাড়ি গিয়ে ওঁর স্ত্রীর সামনে চড় কষাতাম, অসিতকে পাল্টা আক্রমণ লকেটের

Date:

Share post:

হুগলির সাংসদকে গলার লকেট থেকে পায়ের নুপুর করে ছেড়েছি। সম্প্রতি এভাবেই লকেট চট্টোপাধ্যায়ের(locket Chatterjee) বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার(Asit Majumdar)। তাঁর এহেন মন্তব্যের পাল্টা কড়া ভাষায় তোপ দাগলেন লকেট। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা। সেখানে একজন মহিলা সম্পর্কে এহেন মন্তব্যের করায় তিনি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওই বিধায়কের বাড়ি গিয়ে তাঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় কষাতেন। যদিও লকেটের পাল্টা তোপের পর অসিত দাবি করেছেন, তাঁর মন্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি কোনও মহিলাকে অপমান করার উদ্দেশ্যে এ কথা বলেননি।

বিধানসভা নির্বাচনে চুঁচুড়ায় অসিতের কাছে হেরেছিলেন লকেট চট্টোপাধ্যায় সেই প্রসঙ্গ টেনেই বৃহস্পতিবার লকেটকে আক্রমণ করে অসিতকে বলতে শোনা যায়, “লকেট গলার ছিল। চুঁচুড়ায় আমি ওঁকে পায়ের নূপুর করে ছেড়ে দিয়েছি। উনি আর কারও গলায় উঠবেন না। পায়ের নীচেই থাকবেন।” চ্যালেঞ্জ ছুড়ে অসিত এ-ও বলেন, “যদি এক বাপের বেটি হয়, তা হলে অসীমা (ধনেখালির বিধায়ক অসীমা পাত্র)-র সঙ্গে লড়ছে কেন? আমার সঙ্গে লড়ুক। আমার সঙ্গে লড়ে তো ২৫ হাজারে বান্ডিল হয়ে গিয়েছিল।”

এর পাল্টা দিয়ে শুক্রবার লকেট বলেন, “প্রাচীন কালের গল্পে-ইতিহাসে পড়েছি, পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের পণ্য হিসেবে দেখা হত। বাইজি প্রথাও দেখেছি। মহিলাদের সঙ্গে যা ইচ্ছে, তা-ই করা হত। খুন করে ফেলে দেওয়া হত নদীর জলে। এঁদের ভাবনাচিন্তা সেই জায়গাতেই রয়ে গিয়েছে। মহিলাদের পণ্য হিসেবেই দেখেন এঁরা। ওঁর আশপাশে যে মহিলারা থাকেন, তাঁরাও দেখুন, তাঁদের সম্পর্কে কী মনোভাব পোষণ করেন তৃণমূল নেতা।” এখানেই না থেমে লকেট বলেন, “এক জন মহিলা সাংসদকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, তা আমাদের মহিলা মুখ্যমন্ত্রীর দেখা উচিত। আমি মুখ্যমন্ত্রীর জায়গায় থাকলে ওঁর (তৃণমূল বিধায়ক অসিত) বাড়িতে গিয়ে ওঁর স্ত্রীর সামনে সজোরে থাপ্পড় মেরে আসতাম। মহিলারাই এক দিন ওঁকে গাছে বেঁধে পেটাবেন।”

অবশ্য নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে এদিন অসিত জানান, তিনি কোন খারাপ উদ্দেশ্যে এই মন্তব্য করেননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। অসিতের কথায়, “লকেটদেবী অনেক ছোট মেয়ে। ওঁকে অসম্মান করা আমার উদ্দেশ্য নয়। কোনও মহিলাকেই অপমান করতে শেখাননি আমার বাবা-মা। মুখ্যমন্ত্রীও আমাদের মহিলাদের সম্মান করতে বলেন। লকেটদেবীর বোঝা উচিত, মমতা বন্দ্যোপাধ্যায়ও মহিলা।”

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...