Saturday, April 4, 2026

টি-২০ বিশ্বকাপে যশপ্রীত বুমরাহের পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে (T-20 World Cup) যশপ্রীত বুমরাহের (Jashprit Bumrah) পরিবর্তে ভারতীয় দলে ঢুকলেন মহম্মদ শামি (Mohammad Shami)। শুক্রবার এমনটাই জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)। চোটের কারণে ভারতীয় দল থেকে ছিটকে যান বুমরাহ।

এদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয় যে, “শামি অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন। তিনি অনুশীলন ম্যাচে খেলবেন। মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুরকে অস্ট্রেলিয়া পাঠানো হবে। তাঁদেরও তৈরি রাখা হবে। দীপক চাহার ছিলেন রিজার্ভ দলে। কিন্তু চোট পেয়ে তিনি ছিটকে গিয়েছেন। তাঁর জায়গায় যাচ্ছেন শার্দূল।

শুরুতে ১৫ জনের দলে না থাকলেও, রিজার্ভ দলে ছিলেন শামি। পিঠে চোটের কারণে বুমরাহ ছিটকে যাওয়ায় শুরু হয় জল্পনা। বুমরাহ-এর জায়গায় কে আসবে ভারতীয় দলে। তবে শামি যে দলে আসবেন তার একটা সম্ভাবনা তৈরি। তবে এরই মাঝে করোনায় আক্রান্ত হন তিনি। করোনা হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলেননি শামি। এরপর করোনামুক্ত হওয়ার পর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে ফিট ঘোষণা করা হয় শামিকে। এরপরই অস্ট্রেলিয়া উড়ে যান শামি। অস্ট্রেলিয়ার মাটিতে শামির অভিজ্ঞতা কাজে লাগবে বলেই মনে করছে ভারতীয় দল।

আরও পড়ুন:এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যেতে পারে ভারতীয় দল : সূত্র

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...